আন্তর্জাতিক

বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ছাড়াল ৩০ লাখ ৫৭ হাজার

সান নিউজ ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণের প্রভাব ক্রমশ বেড়েই চলছে। করোনাভাইরাসে সারা বিশ্বে মৃত্যু হয়েছে ৩০ লাখ ৫৭ হাজারের বেশি মানুষের। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৪ কোটি ৩৫ লাখের বেশি। আর সুস্থ হয়ে উঠেছেন ১২ কোটি ১৮ লাখের বেশি রোগী।

বুধবার (২১ এপ্রিল) দিবাগত মধ্যরাতে আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে। ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৪ কোটি ৩৫ লাখ ৪২ হাজার ৫৫০ জন।

এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩০ লাখ ৫৭ হাজার ৫৪১ জনের। এখন পর্যন্ত করোনাভাইরাস সৃষ্ট মহামারি কোভিড-১৯ থেকে সুস্থ হয়েছেন ১২ কোটি ১৮ লাখ ৯৬ হাজার ১৫৭ জন।

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় ৫ লাখ ৮২ হাজার ৪৫৬ জনের প্রাণ নিয়েছে এই মহামারি। এছাড়া সংক্রমণ শনাক্ত হয়েছে ৩ কোটি ২৫ লাখ ৩৬ হাজার ৪৭০ জনের। আর সুস্থ হয়েছেন ২ কোটি ৫১ লাখ ৫ হাজার ৫৩৫ জন।

যুক্তরাষ্ট্রের পর করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ভারত। এশিয়ার মধ্যেও করোনায় সবচেয়ে বিপর্যস্ত দেশটি। ভারতে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ১ কোটি ৫৬ লাখ ৯ হাজার চারজন। মারা গেছেন ১ লাখ ৮২ হাজার ৫৭০ জন। আর সুস্থ হয়েছেন ১ কোটি ৩২ লাখ ৬৯ হাজার ৮৬৩ জন।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। ল্যাটিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১ কোটি ৪০ লাখ ৫০ হাজার ৮৮৫ জন। তাদের মধ্যে মারা গেছেন ৩ লাখ ৭৮ হাজার ৫৩০ জন। আর সুস্থ হয়েছেন ১ কোটি ২৫ লাখ ৬১ হাজার ৬৮৯ জন।

করোনাভাইরাস শনাক্তের তালিকায় চারে ইউরোপের দেশ ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত ৫৩ লাখ ৩৯ হাজার ৯২০ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ১ লাখ ১ হাজার ৫৯৭ জন। আর সুস্থ হয়েছেন ৪১ লাখ ৮১ হাজার ছয়জন।

করোনা শনাক্তে তালিকায় পঞ্চম স্থানে রয়েছে রাশিয়া। দেশটিতে এখন পর্যন্ত ৪৭ লাখ ১৮ হাজার ৮৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ১ লাখ ৬ হাজার ৩০৭ জন। আর সুস্থ হয়েছেন ৪৩ লাখ ৪৩ হাজার ২২৯ জন।
তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৩তম।

এখন পর্যন্ত দেশে ৭ লাখ ২৭ হাজার ৭৮০ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১০ হাজার ৫৮৮ জনের। সেরে উঠেছেন ৬ লাখ ২৮ হাজার ১১১ জন।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি। বিশ্ব এখন করোনা মহামারির দ্বিতীয় ঢেউ মোকাবিলা করছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা