আন্তর্জাতিক

ইয়েমেনে সৌদির দফায় দফায় হামলা

আন্তর্জাতিক ডেস্ক:

যুদ্ধ বিরতির এক সপ্তাহ যেতে না যেতেই ইয়েমেনের বিভিন্ন এলাকায় আবারও বিমান হামলা চালিয়ে যাচ্ছে সৌদি জোট।

১৭ এপ্রিল শুক্রবার সকালে ইয়েমেনের উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় অন্তত ১৫ দফা বোমা হামলা চালিয়েছে সৌদি জোটের বিমানগুলো।

আলমাসিরা টিভি চ্যানেলের ওয়েব সাইট আরও জানিয়েছে, আজ সকালে সৌদি জঙ্গিবিমানগুলো ইয়েমেনের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ মাআরিব এবং আলজুফে বোমা বর্ষণ করেছে।

মাআরিবের মাজযার শহরে ২ দফা এবং মাদগাল শহরে ৬ দফা বিমান হামলা চালানো হয়েছে। আল হাজম শহরেও অন্তত ৩ দফা হামলা চালিয়েছে সৌদি জোট।

এছাড়া খাব এবং আশ-শায়াফ শহরেও ৪ দফা বোমা হামলা চালিয়েছে সৌদিআরব।

সৌদি জোটের মুখপাত্র তুর্কি আলমালেকি গত সপ্তায় ইয়েমেনে যুদ্ধবিরতি মেনে নেয়ার দাবি করেছে।

এদিকে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারিয়ি দাবি করেছে, সৌদি জোট গত এক সপ্তায় অন্তত ২৩০ দফা বিমান হামলা চালিয়েছে এবং তাদের স্থলবাহিনীও ৩২ দফা হামলা চালিয়েছে।

যুদ্ধবিরতির কোনো লক্ষণই সৌদি জোটের আচরণে নেই বলে তিনি মন্তব্য করেন।

গত ৫ বছরের বেশি সময় ধরে ইয়েমেনে হামলা চালিয়ে আসছে সৌদি জোট। সুত্র:পার্স টুডে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

 ‘৩০০ ফিটের’ হাল

রাজধানীর যানজট কমানো, দ্রুত যোগাযোগ নিশ্চিত করা এবং পূর্বাচল নতুন শহরের সঙ্গে...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

‘লকডাউন’ দিল্লি!

ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিকে কেন্দ্র কর...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা