আন্তর্জাতিক

করোনায় মৃত্যু দেড় লাখ ছাড়াল

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বিশ্বব্যাপী মহামারি আকারে বিশ্বের ২০৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে এ পর্যন্ত মারা গেছে এক লাখ ৫১ হাজার ৯৬৮ জন। নতুন করে মৃত্যু হয়েছে ৬ হাজার ৪৯৭ জনের।

২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে প্রায় ৫৬ হাজারেরও বেশি। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ লাখ ১৯ হাজারেরও বেশি। সুস্থ হয়ে বাড়ি ফুরেছেন ৫ লাখ ৬৬ হাজার ৪১৯ জন। অতিরিক্ত ঝুঁকিতে রয়েছে ৫৬ হাজার ২২৯ জন। তাদের বাচার সম্ভাবনা খুবি কম বলে জানিয়েছে চিকিৎসকরা।

করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনে হঠাৎ করে বেড়ে গেছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে মারা গেছে এক হাজার ২৯০ জন। নতুন করে আক্রান্ত হয়েছে ৩৫১ জন। এ নিয়ে দেশটিতে মৃত্যু সংখ্যার ৪ হাজার ৬৩২ জন। আক্রান্ত হয়েছে ৮২ হাজার ৬৯২ জন। চীনে হাঠাৎ করে মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় দেশটির সার্বিক করোনা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে নানা মহল থেকে। অনেকেই বলছে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা গোপন করছে চীন। করোনাভাইরাস নিয়ে দেশটি রাজনীতি করছে। কেউ কেউ বলছে অর্থনৈতিক ফায়দা লুটতেই এমন করছে দেশটি।

গত কয়েকদিনের মতো গত ২৪ ঘণ্টায় সবচে বেশি প্রাণহানি হয়েছে যুক্তরাষ্ট্রে, ১ হাজার ৩২৭ জন। দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ হাজার ৯৪৪ জনে। নতুন করে আক্রান্ত হয়েছে ১৩ হাজারেরও বেশি। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৯০ হাজার ছাড়ালো। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় ৪৭ হাজার ৭০৭ জন।

ফ্রান্সে নতুন করে মৃত্যু হয়েছে ৭৬১ জন। এ নিয়ে দেশটিতে মারা গেছে সাড়ে ১৮ হাজার ৬৬১ জন। আক্রান্ত হয়েছে প্রায় দেড় লাখ।

যুক্তরাজ্যে নতুন করে মারা গেছেন ৮৪৭ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৭৬ জন। আক্রান্ত হয়েছে ১ লাখ ৮ হাজারেরও বেশি।

ইতালিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৫৫৭ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ হাজার ৭৪৫‌ জনে। দেশটিতে আক্রান্ত হয়েছে ১ লাখ ৭২ হাজারেরও বেশি।

স্পেনেও কমেছে মৃতের সংখ্যা। দেশটিতে নতুন করে মারা গেছে ১৬৩ জন। মোট মারা গেছে ১৯ হাজার ৪৭৮ জন। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ লাখ ৮৮ হাজারেও বেশি।

করোনায় বেলজিয়ামে প্রাণহানি হয়েছে ৩৬০ জনের। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ১৬৩ জনে। আক্রান্ত ৩৬ হাজারেরও বেশি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের

ইসরায়েল পূর্ব জেরুজালেমে যুক্তরাজ্যের দূতাবাস বন্ধ করে দিলে পাল্টা পদক্ষেপ হি...

যেসব অভিযোগে শনাক্ত ছাত্রদলের ৭ নেতাকর্মী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মরত সাংবাদিক ও শি...

নায়িকার গালে হঠাৎ হাত, ভাইরাল ভিডিওতে বিতর্ক

কন্নড় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রচিতা রামের জন্মদিনের অনুষ্ঠানে ঘটে যাওয়া...

শিশুরা প্রতিভা বিকাশের সুযোগ পেলে দেশের ভিত্তি মজবুত হবে

শিশুদের প্রতিভা ও গুণাবলি বিকাশের সুযোগ করে দিতে প...

ফুটবলকে দিগম্বর করে খেলোয়াড়রা নাইট ক্লাবে!

যাদের হাত ধরে ইন্দোনেশিয়ার মাটিতে ৯ গোল হজম করে দে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা