আন্তর্জাতিক

করোনা রোগীরা দ্রুত সুস্থ হচ্ছেন যে প্রতিষেধকে

আন্তর্জাতিক ডেস্ক:

করোনাভাইরাসের প্রতিষেধক তৈরির জন্য রাত-দিন কাজ করে যাচ্ছেন বিশ্বের সকল চিকিৎসা বিজ্ঞানীরা। এবার আসলো একটি সুসংবাদ। রেমডেসিভির নামের একটি পরীক্ষামূলক ওষুধে দ্রুত সুস্থ হয়ে উঠছে করোনা রোগীরা।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এই ওষুধের ট্রায়ালের কথোপকথনের একটি ভিডিও’র ভিত্তিতে পরদিন এমন সংবাদ প্রকাশ করেছে স্ট্যাট নিউজ।

ওই ট্রায়ালের নেতৃত্ব দেয়া ডাক্তারের বরাত দিয়ে স্ট্যাট নিউজ জানিয়েছে, ওষুধটির ক্লিনিক্যাল ট্রায়ালে অংশ নেয়া ব্যক্তিদের সবারই শ্বাসকষ্টের গুরুতর লক্ষণ এবং জ্বর ছিল; কিন্তু এক সপ্তাহের কম চিকিৎসায় তারা সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন।

ওই ভিডিওতে ডা. ক্যাথলিন মুলেন বলেন, ভালো খবর হচ্ছে যে, আমাদের অনেক রোগীই বাড়ি ফিরে গেছেন, যেটা খুব দারুণ। আমাদের মাত্র দুজন রোগীর মৃত্যু হয়েছে।

শিকাগো বিশ্ববিদ্যালয় জানিয়েছে, মুলেন যে কথা বলছেন তাতে তিনি আংশিক তথ্য দিয়েছেন। তারা এক বিবৃতিতে জানিয়েছে, চলমান একটি ক্লিনিকাল ট্রায়াল থেকে আংশিক তথ্য সংজ্ঞাগতভাবে অসম্পূর্ণ এবং সম্ভাব্য চিকিৎসার সুরক্ষা বা কার্যকারিতা সম্পর্কে কোনও সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে ব্যবহার করা উচিত হবে না।

তারা জানিয়েছে, এক্ষেত্রে গবেষণা সহকর্মীদের একটি অভ্যন্তরীণ ফোরামের তথ্য অনুমোদন ছাড়াই প্রকাশ করা হয়েছে। এই মুহূর্তে কোনও সিদ্ধান্তে উপনীত হওয়া অপরিপক্ক এবং বৈজ্ঞানিকভাবে সঠিক নয়।

অবশ্য গত ফেব্রুয়ারি মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছিল যে, করোনাভাইরাসের চিকিৎসায় সম্ভাবনা দেখিয়েছে রেমডেসিভির।

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা