আন্তর্জাতিক
সিএনএনের প্রতিবেদন

করোনাভাইরাসের উৎসের তদন্তে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক:

প্রাণঘাতী নোভেল করোনাভাইরাসের উত্পত্তি কিভাবে হলো, তা খতিয়ে দেখার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র।

তবে সমালোচকেরা বলছেন, নিজেদের ব্যর্থতা ঢাকতেই চীনকে চাপে ফেলার চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ভাইরাস ছড়িয়ে পড়ার জন্য চীনকে দায়ী করে এরই মধ্যে কয়েকটি সংবাদ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম।

তবে গোয়েন্দা সংস্থাগুলো এখনো এ তত্ত্বের সমর্থনে পর্যাপ্ত তথ্য পায়নি বলে কয়েক জন কর্মকর্তা সম্প্রতি সিএনএনকে জানিয়েছে।

গত মঙ্গলবার মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান মাইক মিলে করোনা ভাইরাসের উত্স অনুসন্ধানে যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের জোর তত্পরতার কথা জানিয়েছিলেন।

তিনি বলেছিলেন, এখনই সিদ্ধান্ত টানা ঠিক হবে না, তবে এই মুহূর্তে আমি বলতে পারি, তথ্য-প্রমাণ এটিকে (ভাইরাসের উত্স) প্রাকৃতিক বলেই ইঙ্গিত দিচ্ছে। যদিও আমরা পুরোপুরি নিশ্চিত নই।’

মার্কিন গোয়েন্দারা যে ভাইরাসের উত্স অনুসন্ধানে কাজ করছে সংবাদ সম্মেলনে ট্রাম্পও তা স্বীকার করেন। যদিও এখন পর্যন্ত অনুসন্ধানে কী পাওয়া গেছে, তা বলতে রাজি হননি তিনি।

করোনা ভাইরাসের উত্স নিয়ে বিশ্ব জুড়ে যত ধরনের গুঞ্জন রয়েছে, তার মধ্যে চীনের পরীক্ষাগার থেকে ভাইরাসটি ছড়িয়ে পড়া সংক্রান্ত তত্ত্ব নিয়েই সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে।

সম্প্রতি ফক্স নিউজের এক প্রতিবেদনে দাবি করা হয়, উহানের একটি ল্যাবরেটরি থেকে করোনা ভাইরাসের উত্পত্তি হয়েছে। প্রতিবেদনে আরো দাবি করা হয়, ইনস্টিটিউট অব ভাইরোলজির যে ল্যাবে ভাইরাস নিয়ে গবেষণা করা হয়েছে সেখানে নিরাপত্তায় ঘাটতি ছিল এবং কেউ একজন আক্রান্ত হয়ে পড়েছিল। ঐ আক্রান্ত ব্যক্তি আবার পার্শ্ববর্তী কাঁচাবাজারে যাওয়ার পর ভাইরাসটি ছড়াতে শুরু করে।
মার্কিন বার্তা সংস্থা এপির প্রতিবেদনে দাবি করা হয়েছে, কোভিড-১৯ ভাইরাস যে মানুষ থেকে মানুষে ছড়ায়, সে তথ্য দ্রুত প্রকাশ করতে ব্যর্থ হয়েছে চীনা কর্তৃপক্ষ।

তবে চীন শুরু থেকেই তাদের পরীক্ষাগারে ভাইরাসটির উত্পত্তি সংক্রান্ত ‘ষড়যন্ত্র তত্ত্ব’ নাকচ করে আসছে।

যুক্তরাষ্ট্রে ভয়াবহভাবে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে প্রবল সমালোচনার মুখে পড়েছেন ট্রাম্প। আক্রান্ত ও মৃতের সংখ্যার বিচারে এই ভাইরাসের সবচেয়ে বড়ো শিকার দেশটি।

যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাস মোকাবিলায় ট্রাম্পের সমালোচনা চাপা দিতে তার সমর্থক ও রিপাবলিকান প্রতিনিধিদের কয়েকজন চীনের বিরুদ্ধে এ ‘ষড়যন্ত্র তত্ত্বে’ হাওয়া দিচ্ছেন বলেও অভিযোগ আছে।

ট্রাম্পের সমালোচকেরা বলছেন, নিজের ব্যর্থতা ঢাকতে চীনকে দায়ী করার চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট। ভাইরাস শনাক্তকরণ ও মোকাবিলায় যুক্তরাষ্ট্র থেকে চীনের সক্ষমতা বেশি এমনটা প্রমাণ করার প্রচেষ্টায় এ কাজ করেছে বেইজিং।

করোনা ভাইরাসের উত্পত্তি কীভাবে, তা নিয়ে এখনো গবেষণা করে যাচ্ছেন বিজ্ঞানীরা। তবে বিজ্ঞানীদের একটি বড়ো অংশ মনে করে কোভিড-১৯-এর উত্পত্তি বাদুড় থেকে। এরপর অন্য কোনো মাধ্যম হয়ে তা মানুষের শরীরে প্রবেশ করেছে। সুত্র: সিএনএন

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

মাছ-মুরগি-ডিমের দামে আগুন, নাকাল নিম্ন-মধ্যবিত্ত

রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় খাবারের দামে স্বস্তি ফিরছে না। বিশেষ করে মাছ,...

কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

ছাত্রদল নেত্রীকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট ভাইরাল

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী...

শিল্প উৎপাদনে গ্যাস-বিদ্যুৎ সংকট, বাড়ছে রপ্তানি ও কর্মসংস্থানের ঝুঁকি

গ্যাস ও বিদ্যুতের সংকট ক্রমেই দেশের শিল্প ও উৎপাদন খাতের জন্য বড় বাধা হয়ে উঠছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা