আন্তর্জাতিক

আফগানিস্তানে মসজিদে গুলি, নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় একটি মসজিদে হামলা চালিয়ে এক পরিবারের আট সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে।

রোববার (১৮ এপ্রিল) দেশটির সরকারি কর্মকর্তারা নানগারহার প্রদেশে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছেন।

নানগারহার প্রদেশের গভর্নর জাইউলহক আমারখিল বলেছেন, প্রদেশের জালালাবাদ শহরের একটি মসজিদে শনিবার রাতে গোলাগুলি হয়েছে। জমি নিয়ে বিবাদের কারণে এই গোলাগুলির ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

এতে এক পরিবারের পাঁচ ভাই এবং তাদের তিন চাচাতো ভাই নিহত হয়েছেন।

ফরাসী বার্তাসংস্থা এএফপিকে তিনি বলেন, এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে। তবে প্রাথমিক তদন্তে দেখা গেছে— জমি নিয়ে বিরোধের কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে।

নানগারহার প্রদেশ পুলিশের মুখপাত্র ফরিদ খান মসজিদে হামলায় ও হত্যাকাণ্ডের তথ্য নিশ্চিত করেছেন। মুসলিম বিশ্বের অন্যান্য অঞ্চলের মতো আফগানিস্তানও পবিত্র রমজান মাস পালন করছে। প্রত্যেকদিন সন্ধ্যায় ইফতারির পর দেশটির মসজিদে মসজিদে মুসল্লিরা বিশেষ নামাজ আদায় করেন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

তিন বর্ষের সিলেবাসে হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময়সূচি ও...

ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শরী’আহ সুপা...

কুষ্টিয়ায় ডিজিটাল প্লাটফর্মের নিরাপদ ব্যবহার সচেতনতায় সভা

ডিজিটাল প্লাটফর্মের নিরাপদ ব্যবহার সম্পর্কে সচেতনত...

স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ

বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমতে পারে—এমন আশঙ্কা জোরালো হচ...

নবজাতক সন্তানসহ নিরাপত্তা ঝুঁকিতে মানসিক ভারসাম্যহীন এক মা

কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের মাদাজালফাড়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা