আন্তর্জাতিক

ভারতে করোনা টেস্টের ভয়ে দৌঁড়

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বব্যাপী করোনার তাণ্ডব কোনোভাবেই থামছে না। দিন দিন আরও ভয়ংকর হয়ে উঠছে এ ভাইরাস। প্রতিদিনই দীর্ঘ হচ্ছে আক্রান্ত ও মৃতের তালিকা। মহামারি এ ভাইরাসের নতুন নতুন ধরন মানুষের মনে আতঙ্ক বাড়িয়ে দিয়েছে।

ভারতে করোনার সংক্রমণ রুখতে আরও বেশি নমুনা পরীক্ষার ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেও রাজ্যগুলিকে এই সংক্রান্ত পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষত ভ্রমণরত মানুষদের করোনা পরীক্ষার উপর জোর দেওয়া হচ্ছে। এই পরিস্থিতেই এক অদ্ভুত দৃশ্য দেখা গেল বিহারের বক্সার রেল স্টেশনে। করোনা টেস্ট থেকে বাঁচতে বিপুল সংখ্যক মানুষকে রেল স্টেশন থেকে দৌঁড়ে পালিয়ে যেতে দেখা গেছে।

সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, করোনা টেস্টের ভয়ে দৌড়াচ্ছেন রেল যাত্রীরা। এমন ছবি দেখে অনেকে বিশেষজ্ঞই হতবাক।

করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার জানিয়েছিলেন, বিহারের প্রতিটি রেল স্টেশনে কোভিড টেস্ট ক্যাম্প করা হবে। সেই অনুযায়ী, বক্সার রেল স্টেশনেও ক্যাম্প করা হয়েছিল।

সেখানে স্বাস্থ্য কর্মীদের পক্ষে রেল যাত্রীদের কাছে আবেদন করা হচ্ছে, স্টেশন থেকে বের হওয়ার আগে যেন তারা করোনা পরীক্ষা করিয়ে নেন। তবে যাত্রীরা এই আহ্বানে সাড়া না দিয়ে করোনা টেস্ট করানোর ভয়ে স্টেশন থেকে পালাতে শুরু করেন।

রেলের এক কর্মকর্তা জানান, চেষ্টা থাকলেও সচেতনতার অভাবে বিহারের বিভিন্ন রেল স্টেশনে এই দৃশ্য এখন দৈনিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কর্তৃপক্ষের আবেদন শুনছেন না যাত্রীরা। পাশাপাশি স্টেশনগুলিতে পর্যাপ্ত পরিমাণে পুলিশকর্মী নিযুক্ত নেই।

বক্সারের এক কাউন্সিলর বলেন, 'আমরা রেল যাত্রীদের আটকানোর চেষ্টা করেছিলাম। কিন্তু তখন তারা তর্ক করতে শুরু করে দিল। ওই ঘটনার সময় রেলের কোনো পুলিশ ছিল না ঘটনাস্থলে। তারপর একজন মহিলা পুলিশ কর্মী সেখানে পৌঁছলেও তার একার পক্ষে পুরো বিষয়টি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।'

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

তিন বর্ষের সিলেবাসে হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময়সূচি ও...

ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শরী’আহ সুপা...

কুষ্টিয়ায় ডিজিটাল প্লাটফর্মের নিরাপদ ব্যবহার সচেতনতায় সভা

ডিজিটাল প্লাটফর্মের নিরাপদ ব্যবহার সম্পর্কে সচেতনত...

স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ

বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমতে পারে—এমন আশঙ্কা জোরালো হচ...

নবজাতক সন্তানসহ নিরাপত্তা ঝুঁকিতে মানসিক ভারসাম্যহীন এক মা

কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের মাদাজালফাড়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা