চীনের আধিপত্য রুখতে জাপান-যুক্তরাষ্ট্র একমত
আন্তর্জাতিক

চীনের আধিপত্য রুখতে জাপান-যুক্তরাষ্ট্র একমত

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ ও পূর্ব চীন সাগরে চীনের আধিপত্য ও বলপ্রয়োগের বিরোধিতা করে যাবে যুক্তরাষ্ট্র ও জাপান। যুক্তরাষ্ট্র সফরে গিয়ে চীন বিষয়ে এমন মন্তব্য করেছেন জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা।

ফিন্যান্সিয়াল টাইমস ও সিএনএনের খবরে বলা হয়, শুক্রবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দেখা করেন জাপানের প্রধানমন্ত্রী। বাইডেনকে পাশে রেখে সুগা বলেন, চীন বিষয়ে ও ইন্দো–প্যাসিফিক অঞ্চলের সুরক্ষা পরিবেশ নিয়ে দুই নেতা আলোচনা করেছেন। জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা-ও চীন ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একযোগে কাজ করার ব্যাপারে একমত হন।

জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর হোয়াইট হাউসে বিদেশি কোনও রাষ্ট্র বা সরকারপ্রধানের সঙ্গে এটিই তার প্রথম বৈঠক। বৈঠকে চীনের পাশাপাশি বেইজিং-এর মিত্র উত্তর কোরিয়ার চ্যালেঞ্জ মোকাবিলার ক্ষেত্রেও একযোগে কাজ করার অঙ্গীকার করেন দুই নেতা।

করোনাভাইরাস, জলবায়ু পরিবর্তন, টোকিও অলিম্পিক, চীনের জিনজিয়াংয়ে উইঘুর মুসলমানদের ওপর নির্যাতন এবং তাইওয়ান পরিস্থিতির মতো বিষয়গুলো নিয়েও কথা বলেন বাইডেন-সুগা।

দুই নেতাই যুক্তরাষ্ট্র-জাপান মৈত্রীর প্রতি তাদের অনমনীয় সমর্থন পুনর্ব্যক্ত করেন। পূর্ব চীন ও দক্ষিণ চীন সাগর ইস্যুতেও একযোগে কাজ করতে সম্মত হয় দুই দেশ।

বিশ্বজনীন ভ্যাকসিন উদ্যোগ, ফাইভজি নেটওয়ার্ক, কৃত্রিম গোয়েন্দাবৃত্তি এবং কোয়ান্টাম কম্পিউটিংসহ নুতন প্রযুক্তি উন্নয়নে একযোগে কাজ করার ব্যাপারেও একমত হয়েছেন বাইডেন ও সুগা। বিদ্যমান করোনা পরিস্থিতির মধ্যেও জাপানে গ্রীষ্মকালীন অলিম্পিক এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেন দুই নেতা।

হোয়াইট হাউসে অনুষ্ঠিত এই আলোচনাকে অত্যন্ত ফলপ্রসূ হিসেবে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৈঠক শেষে জাপানি প্রধানমন্ত্রীকে সঙ্গে নিয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, মানবাধিকার ও আইনের শাসনের মতো মূল্যবোধগুলোর ক্ষেত্রে দুই দেশ প্রতিশ্রুতিবদ্ধ। এই একবিংশ শতকে এসে গণতন্ত্র এখনও লড়াই করে জিততে সক্ষম। এটি প্রমাণে যুক্তরাষ্ট্র ও জাপান একযোগে কাজ করবে।

জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা বলেন, ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং বিশ্বের শান্তি ও সমৃদ্ধির ওপর চীনের প্রভাব নিয়ে আমাদের কথা হয়েছে। বলপূর্বকভাবে পূর্ব ও দক্ষিণ চীন সাগরের বিদ্যমান স্থিতাবস্থা পরিবর্তনের যে কোনও প্রয়াসের বিরোধিতার ব্যাপারে আমরা একমত হয়েছি।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা