আন্তর্জাতিক

দিল্লিতে সাত দিনের কারফিউ

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজধানী দিল্লিতে করোনার বিস্তার ঠেকাতে শনিবার (১৭ এপ্রিল) থেকে সাত দিনের কারফিউ শুরু হয়েছে। বৃহস্পতিবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও লেফটেন্যান্ট গভর্নর অনিল বাউজালের বৈঠকের পরই এ সিদ্ধান্ত নেয়া হয়।

অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, জনগণের জন্যই এই নিয়ন্ত্রণ জারি করা হচ্ছে। করোনার শৃঙ্খল ভাঙার জন্য এই নিয়ন্ত্রণের একান্তই প্রয়োজন। সেই কারণেই এপ্রিলের ১৭ তারিখ থেকে এই কারফিউ জারি করা হয়েছে।

তবে অত্যাবশ্যকীয় কাজকর্ম চলবে। বিয়ের অনুষ্ঠানেরও আয়োজন করা যাবে, তবে লাগবে কারফিউ পাস। বন্ধ থাকবে শপিংমল, জিম, প্রেক্ষাগৃহ। রেস্তোরাঁগুলোও বন্ধ থাকছে। অনলাইন অর্ডারে হোম ডেলিভারি চলছে। বাজারও করা যাবে, তবে থাকবে নিয়ন্ত্রণ।

করোনা সংক্রমণে বিশ্বে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে গত ২৪ ঘণ্টায় ২ লাখ ৭৩৯ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এই সময়ে দেশটিতে মৃত্যু হয়েছে এক হাজার ৩৮ জনের।

ভারতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে এক কোটি ৪০ লাখ ৭৪ হাজার ৫৬৪ জন। তাদের মধ্যে মারা গেছেন এক লাখ ৭৩ হাজার ১২৩ জন।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা