আন্তর্জাতিক

করোনাভাইরাস: বিশ্বে মৃত্যুর সংখ্যা ৩০ লাখ ছাড়ালো  

আন্তর্জাতিক ডেস্ক :প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড- ১৯) কারণে বিপর্যস্ত গোটা বিশ্ব। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে বিশ্বে মারা গেছেন সাড়ে ১২ হাজারের বেশি মানুষ। এ নিয়ে বিশ্বের ৩০ লাখ ১২ হাজার ১২৮ জন করোনায় প্রাণ হারালেন।

শনিবার (১৭ এপ্রিল) আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ‌্য মতে, সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১৪ কোটি ৫ লাখ ২৩ হাজার ১৭ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৩০ হাজার ৫২ জন।

করোনায় আক্রান্ত ও মৃত্যুর তালিকায় প্রথম স্থানে আছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ২৩ লাখ ৫ হাজার ৯১২ জন করোনায় আক্রান্ত ও ৫ লাখ ৭৯ হাজার ৯৪২ জন মারা গেছেন।

ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী ১ কোটি ৩৮ লাখ ৩৪ হাজার ৩৪২ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৬৯ হাজার ২৪ জনের।

করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় ও মৃতের তালিকায় চতুর্থ স্থানে আছে ভারত। দেশটিতে মোট আক্রান্ত ১ কোটি ৪৫ লাখ ২১ হাজার ৬৮৩ জন এবং মারা গেছেন ১ লাখ ৭৫ হাজার ৬৭৩ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা