আন্তর্জাতিক

ইতালিতে কোভিড ফ্রি ট্রেন সার্ভিস চালু

আন্তর্জাতিক ডেস্ক: আসন্ন গ্রীষ্মের ছুটিতে পর্যটন শিল্পের প্রসার ঘটাতে, বড় দুটি কোভিড ফ্রি ট্রেন চালু করল ইতালীয় কর্তৃপক্ষ। দেশটির বাণিজ্যিক রাজধানী মিলান এবং রাজধানী রোমের মধ্যে প্রতিদিন চলাচল করবে এ ট্রেন দুটি।

কোভিড ফ্রি ট্রেনে চড়তে লাগবে করোনা নেগেটিভ সার্টিফিকেট। সরকারের এমন পরিকল্পনায় খুশি ইতালি প্রবাসী বাংলাদেশিরাও।

শুক্রবার (১৬ এপ্রিল) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় রাজধানী রোমের উদ্দেশে প্রথম ট্রেনটি ছেড়ে যায়। এ ছাড়া প্রতিদিন সন্ধ্যায় চলাচল করবে আরও একটি ট্রেন। ট্রেন দুটি শিল্প শহর মিলানের সেন্ট্রাল স্টেশন থেকে রাজধানী রোমের টার্মিনি স্টেশনে গিয়ে থামবে। ৪৭৭ কিলোমিটার রুটের এই যাত্রায় সময় লাগে ৩ ঘণ্টা ৪০ মিনিট।

ইতালির পর্যটনশিল্প দেশটির জিডিপির ১৪ শতাংশ জোগান দেয়। গত বছর দেশটিতে ৭০ শতাংশ কমে গেছে পর্যটক। তবে দেশজুড়ে পর্যটকদের আগমন বৃদ্ধির জন্য সরকার গ্রহণ করছে নানাবিধ পরিকল্পনা।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

রপ্তানিতে সুখবর, ৪৩ খাতে নগদ প্রণোদনা অব্যাহত

দেশের রফতানি খাতকে আরও গতিশীল রাখতে ৪৩টি পণ্য ও সেবা খাতে নগদ প্রণোদনা অব্যাহ...

নিরপেক্ষ নির্বাচনে এসেছে সরকার, তাই দায়বদ্ধতা আছে: রিজভী

বর্তমান সরকার জোর করে ক্ষমতায় আসে নাই, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: মামলা, গ্রেপ্তার ২

সাভারে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) পদযাত্রা কর্মসূচি শেষে সমাবেশ চলাকালে বিস...

দুর্দান্ত প্রত্যাবর্তনে কোয়ার্টারে আর্জেন্টিনা

বিশ্বকাপের শেষ ষোলোতে এক রোমাঞ্চকর লড়াইয়ে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফা...

মোংলায় বৈরী আবহাওয়া, দুর্ভোগে উপকূলের খেটে খাওয়া মানুষ 

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মোংলা সমুদ্র বন্...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা