আন্তর্জাতিক

ইসরাইলের জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক: ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে ইসরাইলের মালিকানাধীন প্রতিষ্ঠানের একটি জাহাজ। সংযুক্ত আরব আমিরাত উপকূলে এ ঘটনা ঘটে।

বুধবার ইরানি গণমাধ্যম ও ইসরাইলের টেলিভিশনে এই তথ্য জানানো হয়েছে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, ইরানের পরমাণু স্থাপনায় হামলার একদিন পর এই ঘটনা ঘটল। এছাড়া ২০১৫ সালের পরমাণু চুক্তি পুনর্বহাল নিয়ে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরান ও বৈশ্বিক শক্তির আলোচনা চলমান রয়েছে।

ইসরাইলের চ্যানেল ১২ অজ্ঞাত ইসরাইলি কর্মকর্তাদের বরাত দিয়ে হামলার জন্য চিরশত্রু ইরানকে দোষারোপ করেছে। খবরে বলা হয়েছে, হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং জাহাজের কার্যক্রম চলমান রয়েছে। তবে ক্ষেপণাস্ত্র হামলায় জাহাজটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবরে বলা হয়েছে।

দুটি সামুদ্রিক নিরাপত্তা সোর্সের বরাত দিয়ে রয়টার্সের খবরে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দরের কাছে এই হামলার ঘটনা ঘটেছে। হামলার ফলে একট বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহত হয়নি।

ইসরাইলের প্রধানমনন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর দপ্তরের কর্মকর্তারা এবং ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে কোনো মন্তব্য করতে সম্মত হয়নি। ইসরাইলের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনা সম্পর্কে তারা অবহিত আছেন কিন্তু তারা শতভাগ নিশ্চিত নন। এছাড়া তাৎক্ষণিকভাবে সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকেও কোনো মন্তব্য করা হয়নি।

লেবানন ভিত্তিক আল মায়েদিন টেলিভিশন চ্যানেল ইসরাইলের জাহাজটিকে ‘হাইপেরিয়ান’ হিসেবে চিহ্নিত করেছে। জাহাজ ট্রাকিং ডাটা থেকে প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে গণমাধ্যমটি জানিয়েছে, ‘বাহামা পতাকা শোভিত জাহাজটি কুয়েত থেকে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দরে যাচ্ছিল। এছাড়া লেবাননের ‘ইউনিউজের’ খবরে বলা হয়েছে, জাহাজটি ‘গাড়ি’ পরিবহন করছিল এবং কুয়েতের মিনা আল আহমাদী বন্দর থেকে ৪৮ ঘণ্টা আগে রওনা দিয়েছিল।’

যুক্তরাজ্যের ম্যারিটাইম ট্রেড অপারেশন (ইউকেএমটিও) জানিয়েছে, এক উপদেষ্টা নোটিশের মাধ্যমে তারা ফুজাইরাহ বন্দরের ঘটনা সম্পর্কে অবহিত হয়েছেন এবং তাদের তদন্ত চলমান রয়েছে।

গত মাসে ভূমধ্যসাগরে ইরানের একটি জাহাজে হামলা চালানো হয়। ওই হামলায় জাহাজটি অচল হয়ে যায়। ইরান ওই ঘটনার জন্য ইসরাইলকে দায়ী করেছিল।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

আগ্রাসন রুখতে দেশীয় সংস্কৃতির চর্চা বাড়ানোর আহ্বান রিজভীর

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সাংস্কৃতিক আগ্...

সেনাবাহিনীর সুনাম নষ্টের অপচেষ্টা হয়েছে: প্রধানমন্ত্রী

বিভিন্ন সময়ে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা হয়েছে বলে মন্তব্য কর...

অপুর রোমান্টিক ফটোশুট ভাইরাল, মুখ খুললেন অভিনেত্রী

দীর্ঘ ১৮ বছর পর আবারও একসঙ্গে আলোচনায় এসেছেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস ও অ...

১৬ বছর আগের ঘটনায় ফাঁসলেন রাখি সাওয়ান্ত

বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্তের বিরুদ্ধে ২০১০ সালের একটি পুরোনো মামলায় জামিন...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা