আন্তর্জাতিক

মাহে রমজানের শুভেচ্ছা জানালেন জাস্টিন ট্রুডো

আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সারা বিশ্বের মুসলিমদের শুভেচ্ছা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

মঙ্গলবার (১৩ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেওয়া এক ভিডিও বার্তায় সবাইকে এ শুভেচ্ছা জানান তিনি।

রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় মঙ্গলবার থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশ, যুক্তরাষ্ট্র, কানাডার মতো বিশ্বের অনেক দেশে রোজা শুরু হয়েছে।

এ উপলক্ষে প্রায় দেড় মিনিটের ওই ভিডিও বার্তায় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্টুডো শুরুতেই ‘আসসালামু আলাইকুম’ বলে সালাম জানিয়ে শুভেচ্ছা জানান এবং তা শেষ করেন ‘রমজান মুবারক’ বলে।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, করোনা মহামারির কারণে রমজান মাসে একত্রে বেশি মানুষ জড়ো হতে না পরলেও এর মূল্যবোধ অর্জন এবং উদযাপনে মুসলিমদের তা বিরত রাখতে পারবে না।

তিনি বলেন,‘সোফি এবং আমি, আপনাদের সবার শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। রমজান মুবারক।’

তিনি আরও বলেন, রোজা রেখেও অনেক মুসলিম করোনা মহামারির বিরুদ্ধে সম্মুখ যোদ্ধা হিসেবে কাজ করবেন। আমি জানি এটা কঠিন কাজ। কিন্তু এটা ঠিক, করোনা মহামারি আমাদেরকে একত্রে জড়ো হওয়া থেকে বিরত রাখতে পারলেও রোজার মাধ্যমে ইসলামী মূল্যবোধ উদযাপন থেকে বিরত রাখতে পারবে না।’

কানাডার প্রধানমন্ত্রী বলেন, ‘সামনে আলোকিত দিন আসছে, করোনার টিকা রয়েছে। আর তাই সুযোগ আসা মাত্র সবাইকে টিকা নিতে হবে।’

সূত্র: জিও নিউজ

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

আগ্রাসন রুখতে দেশীয় সংস্কৃতির চর্চা বাড়ানোর আহ্বান রিজভীর

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সাংস্কৃতিক আগ্...

সেনাবাহিনীর সুনাম নষ্টের অপচেষ্টা হয়েছে: প্রধানমন্ত্রী

বিভিন্ন সময়ে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা হয়েছে বলে মন্তব্য কর...

অপুর রোমান্টিক ফটোশুট ভাইরাল, মুখ খুললেন অভিনেত্রী

দীর্ঘ ১৮ বছর পর আবারও একসঙ্গে আলোচনায় এসেছেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস ও অ...

১৬ বছর আগের ঘটনায় ফাঁসলেন রাখি সাওয়ান্ত

বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্তের বিরুদ্ধে ২০১০ সালের একটি পুরোনো মামলায় জামিন...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা