আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রচারণায় এবার রাহুল গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রথম চার দফার ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বাকি চার দফাও সম্পন্ন হবে আগামী তিন সপ্তাহের মধ্যে। তবে নির্বাচনের এই মাঝামাঝি পর্যায়ে এসে দৃশ্যপটে হাজির হচ্ছেন ভারতীয় জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি ও লোকসভার সদস্য রাহুল গান্ধী।

পশ্চিমবঙ্গের চলমান বিধানসভা নির্বাচনের মাঠে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও তৃণমূল কংগ্রেস নেমেছে কোমর বেঁধে। সেই তুলনায় কংগ্রেসের প্রচার প্রচারণা ছিল অনেকটাই আকর্ষণের বাইরে। কারণ ভোটের প্রচারে পশ্চিমবঙ্গে গান্ধী পরিবারের কাউকেই দেখা যাচ্ছিল না।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, আগামী ১৭ এপ্রিল পশ্চিমবঙ্গে পঞ্চম দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আগামী ১৪ এপ্রিল থেকে রাজ্যে নির্বাচনী প্রচারণায় নামবেন রাহুল গান্ধী।

পঞ্চম দফার ভোটগ্রহণের আগে নির্বাচনী প্রচারের শেষ দিনে গোয়ালপোখর নামক স্থানে জনসভা করবেন তিনি। একইদিনে সভা করবেন মাটিগাড়া-নকশালবাড়ি নামক জায়গায়ও।

চলতি মাসের শুরুতে কেরালায় নির্বাচনী প্রচারণায় রাহুল গান্ধী
আগে জানানো হয়েছিল, কেরালা রাজ্যের ভোট শেষ হলেই পশ্চিমবঙ্গ সফরে যাবেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী। কিন্তু গত ৬ এপ্রিল কেরালার ভোট সম্পন্ন হলেও রাজ্যটিতে গান্ধী পরিবারের কেউ প্রচারে আসেননি।

দেশটির গণমাধ্যম বলছে, প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট ভদ্র সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাই প্রিয়াঙ্কা গান্ধীকেও আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তিনি কবে নাগাদ পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রচারে অংশ নেবেন বা আদৌ অংশ নিতে পারবেন কি না তা নিয়েও সন্দিহান রাজ্য কংগ্রেস।

তবে প্রিয়াঙ্কা গান্ধী না পারলেও দলের প্রচারে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন রাহুল গান্ধী। আগামী চার দফাতেই দলীয় প্রচারণায় অংশ নেবেন তিনি। তার সভায় সিপিএমের শীর্ষ নেতৃত্ব থাকতে পারেন, এমনকি কলকাতাতেও রাহুলের একটি সভা করার কথা রয়েছে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

হিমবাহ গলে বিপর্যয়ের মুখে নিউজিল্যান্ড

বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাবে দক্ষিণ প্রশান্ত মহাসাগ...

ইউরোপমুখী নিঃসঙ্গ অভিবাসী শিশুর সংখ্যা বাড়ছে

২০২৫ সালে একা বা অভিভাবকহীন অবস্থায় ইউরোপে পৌঁছানো আশ্রয়প্রার্থী শিশুর সংখ্যা...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

ইউক্রেনের উত্তরাঞ্চলীয় প্রদেশ চেরনিহিভসহ দেশটির বিভিন্ন এলাকায় রাতভর ড্রোন ও...

৭৫ এ থামলেন নানা পাটেকার

উপমহাদেশের অন্যতম জনপ্রিয়, হিন্দি সিনেমার অভিনেতা...

মোস্তাফিজদের ম্যাচ কাদের সঙ্গে, কবে ও কখন?

সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা