আন্তর্জাতিক

মিয়ানমারে বিদ্রোহীদের হামলায় ১০ পুলিশ নিহত

আন্তর্জাতিক ডেস্ক: পুলিশ চৌকিতে হামলা চালিয়ে ১০ পুলিশকে হত্যা করেছে মিয়ানমারের এথনিক আর্মির একটি যৌথ দল। এসব নৃগোষ্ঠী পূর্বে মিয়ানমারের সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে কথা বলেছে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শান রাজ্যের নাউনমনে এই ঘটনা ঘটেছে। আরাকান আর্মি, তাআং ন্যাশনাল লিবারেশন আর্মি এবং মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক আর্মি জোটের যোদ্ধারা এই হামলা চালিয়েছে।

শান নিউজ জানিয়েছে, হামলায় অন্তত ১০ পুলিশ নিহত হয়েছে। অন্যদিকে, `শই ফি মিয়ে‘ নিউজ জানিয়েছে, হামলায় নিহতের সংখ্যা ১৪। এ বিষয়ে আল জাজিরার পক্ষ থেকে মন্তব্য জানতে চাইলে মিয়ানমারের সেনাবাহিনীর একজন মুখমাত্র কোনো জবাব দেননি।

আল জাজিরার প্রতিনিধি টনি চেং প্রতিবেশি থাইল্যান্ড থেকে জানিয়েছেন, বিভিন্ন দেশে যেসব এথনিক আর্মি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যুদ্ধ করছে তার মধ্যে মিয়ানমারের এথনিক আর্মি প্রাচীনতম। কয়েক দশক ধরে স্বায়ত্তশাসনের দাবিতে তারা লড়াই চালিয়ে যাচ্ছে।

সাংবাদিক চেং বলেন, গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারে অভ্যুত্থানের পর থেকে সশস্ত্র বিদ্রোহীরা নিজেদের সংগঠিত করছে বলে শোনা যাচ্ছে। কিন্তু নিজ চোখে সেটা দেখতে পারিনি। শনিবার তিনটি যৌথ বাহিনী একত্রে হামলা চালানোর দাবি করেছে।

গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চিসহ তার রাজনৈতিক দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির নেতৃত্বস্থানীয় ২০ এর অধিক নেতাকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। এরপর গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে ব্যাপক ভোট কারচুপির অভিযোগ তুলে তারা জরুরি অবস্থা জারি করে। কিন্তু মিয়ানমারের সাধারণ জনতা সামরিক শাসন প্রত্যাখান করে এর বিরুদ্ধে রাজপথে বিক্ষোভ শুরু করে।

অ্যাসিসট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনারস জানিয়েছে, মিয়ানমারে এখন পর্যন্ত সেনাবাহিনী এবং পুলিশের গুলিতে ৪৮ শিশুসহ ৬১৪ জনের অধিক বিক্ষোভকারী নিহত হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে প্রায় তিন হাজার। জাতিসংঘসহ পশ্চিমা দেশগুলো মিয়ানমারের জান্তা সরকারের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। তবুও জান্তা সরকারের অবস্থান পরিবর্তনের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তবে জান্তার সহিংস বিক্ষোভ দমনের মধ্যে মানুষের প্রতিবাদ অব্যাহত রয়েছে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

মধ্যরাতে গোবিপ্রবিতে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) প্রধান ফটকের বাইরে...

ফিলিস্তিন সংকটে মুসলিম বিশ্বের নিষ্ক্রিয়তা লজ্জাজনক : আবদুল মালিক আল-হুথি

ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের ‘আল-আকসা তুফান’ অভিযানকে দখলদারি...

বাজার থেকে কেনা ডিম আসল কিনা, বুঝবেন যেভাবে

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ‘নকল’ বা ‘প্লাস্টিকের ডিম&r...

বিকেলে শহীদ আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নির্যাতনে নিহত বাংলাদেশ প...

ইউরোপমুখী নিঃসঙ্গ অভিবাসী শিশুর সংখ্যা বাড়ছে

২০২৫ সালে একা বা অভিভাবকহীন অবস্থায় ইউরোপে পৌঁছানো আশ্রয়প্রার্থী শিশুর সংখ্যা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা