আন্তর্জাতিক

আফগানিস্তানে নিরাপত্তা বাহিনীর ৬ সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক: পৃথক হামলায় আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের হেরাত প্রদেশে নিরাপত্তা বাহিনীর ছয় সদস্য নিহত হয়েছেন। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত হামলায় এই ঘটনা ঘটে।

হেরাত প্রদেশের চেকপয়েন্টের কাছে পরিত্যক্ত বোমা বিস্ফোরণে চার পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন বলে তোলো নিউজের খবরে বলা হয়। বুধবার রাতে ওই বিস্ফোরণে আহত হয়েছে বেশ কয়েকজন।

স্থানীয় একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। হেরাতের গভর্নর সায়েদ ওয়াহেদ কাতালি বলেন, সিন্ধানের ওবে এবং পস্তুন জারগণ জেলায় তালেবানের হামলায় নিরাপত্তা বাহিনীর চার সদস্য নিহত হয়েছে। হামলায় তালেবানের পক্ষেও হতাহত হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, পস্তুন জারঘন এবং ওবেতে হামলার পর অধিক সংখ্যক নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। এরপর তালেবান পিছু হটতে বাধ্য হয়। তবে এ প্রসঙ্গে তালেবানের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। অন্যদিকে, বৃহস্পতিবার সকালে হেরাত শহরে বোমা বিস্ফোরণে নিরাপত্তা বাহিনীর দুই সদস্য নিহত হন।

দেশটির প্রাদেশিক স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র মোহাম্মদ রফিক শিরজাই সংবাদ মাধ্যম সিনহুয়াকে বলেন, সকালে প্রাদেশিক রাজধানী হেরত শহরের উপকণ্ঠে কামার কালাঘে এই ঘটনা ঘটে। নিহত এবং আহত পুলিশদের আঞ্চলিক হাসপাতালে নেওয়া হয়।

এখনও পর্যন্ত কোনও গোষ্ঠী এই হামলার দায় স্বীকার না করলেও তালেবান বিদ্রোহীদের দায়ী করেছেন আফগান কর্মকর্তারা।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

কলকাতার দুর্গোৎসবের আনন্দ বিষাদে রূপ নিল

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার অন্যতম প্রাচীন ও জনপ্রিয় উত্তর কলকাতার চো...

সাইবার বুলিং মামলায় খালাস পেলেন মোংলার সাংবাদিক

নতুন সাইবার সুরক্ষা আইনে করা বহুল আলোচিত সাইবার বু...

আ’লীগ সমর্থক সভাপতি নির্বাচিত, কমিটি অনুমোদন দিল বিএনপি

নোয়াখালী সদর উপজেলার কালাদরাপ ইউনিয়ন পরিষদের সর্বশ...

ক্যারিবিয়ান শিবিরে এক পরিবর্তন

ব্যক্তিগত কারণে ওয়েস্ট ইন্ডিজ দল থে...

মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি

নোয়াখালীর বেগমগঞ্জে মুখোশ পরে দোকানে ঢুকে মিজানুর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা