আন্তর্জাতিক

দুবাই ফেরত বিমান থেকে সাড়ে ৪ কেজি স্বর্ণ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ালাইন্সের একটি উড়োজাহাজের সিটের নিচ থেকে সাড়ে ৪ কেজি স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

বুধবার (৩১ মার্চ ) সকালে বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তল্লাশি চালিয়ে এই স্বর্ণ উদ্ধার করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের সহকারী পরিচালক তানভীর আহমেদ জানান, দুবাই থেকে আসা বিজি ০৪৮ ফ্লাইটি সকাল সাড়ে ৭টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এই ফ্লাইটে করে স্বর্ণ পাচার হচ্ছে বলে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক মোহাম্মদ আব্দুর রউফের কাছে গোপন বার্তা ছিল। ওই তথ্যের ভিত্তিতে যাত্রীরা নেমে যাওয়ার পর উড়োজাহাজে তল্লাশি চালানো হয়। এ সময় ৩-এ সিটের নিচে ৩৯ পিস স্বর্ণের বার পাওয়া যায়, যার মোট ওজন সাড়ে ৪ কেজি।

তিনি জানান, উদ্ধার স্বর্ণের দাম ২ কোটি ৭১ লাখ ৪৪ হাজার। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা