আন্তর্জাতিক

এক শটে বাংলার বাইরে ফেলব ওদের : মমতা

আন্তর্জাতিক ডেস্ক : নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে পায়ে আঘাত পেয়ে ভর্তি হতে হয়েছিল হাসপাতালে। সেখান থেকে হুইলচেয়ারে বসে একে একে চালিয়ে যাচ্ছেন নির্বাচনী প্রচারণা। এবার বিজেপিকে উদ্দেশ্যে করে বিষ্ফোরক বক্তব্যে মমতা বলেন, বাংলার বাইরে পাঠাতে একটি পা-ই যথেষ্ট। চাইলে এক শটে তাদের বাংলার বাইরে ফেলতে পারেন।

ভাঙা পায়ে যে তাকে আটকানো যাবে না তা প্রতিটি সভাতেই বলে এসেছেন।

রোববার (২১ মার্চ) পশ্চিমবঙ্গের উত্তর কাঁথির মারিসদায় জনসমাবেশে এসব কথা বলেন। চেনা ভঙ্গিতেই খেলতে হবে, লড়তে হবে, জিততে হবে স্লোগান দিচ্ছিলেন। তারপরই কিছুটা আগ্রাসী সুর শোনা গেল তৃণমূল কংগ্রেস নেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের গলায়।

চাইলে এক শটে বাংলার বাইরে ফেলতে পারেন। হুইলচেয়ারে বসে কাঁথির মঞ্চে বসে এভাবেই উত্তাপ ছড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। খবর আনন্দবাজার পত্রিকার। জখম পা নিয়েই একের পর এক সভা করছেন মমতা। ভাঙা পায়ে যে তাকে আটকানো যাবে না, তা প্রত্যেক সভাতেই বলে এসেছেন।

চেনা ভঙ্গিতেই ‘খেলতে হবে, লড়তে হবে, জিততে হবে’ স্লোগান দিচ্ছিলেন মমতা। তার পরই কিছুটা আগ্রাসী সুর শোনা গেল তার গলায়। মমতা বললেন, ‘যারা ভাবছেন, একটা পা তো ভাঙা। আরেকটি পায়ে কী করব? তাদের বলছি— এক পায়ে আমি এমন শট মারব না, তাতেই তারা একেবারে বোল্ড আউট হয়ে বাংলা থেকে বেরিয়ে যাবে।’

প্রচার সভায় বিজেপির বিরুদ্ধে মমতার লাগাতার আক্রমণ নিয়ে রোববারই নির্বাচন কমিশনে গিয়েছিল বিজেপির প্রতিনিধি দল।

রাজ্যের মুখপাত্র শিশির বাজোরিয়া এবং অর্জুন সিংহ ছিলেন প্রতিনিধি দলে। নির্বাচন কমিশনের কাছে মমতার বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তারা বলেছেন, মমতা বিভিন্ন প্রচারসভায় কদর্য ভাষায় আক্রমণ করেছেন প্রধানমন্ত্রীকে। এভাবে সুস্থ নির্বাচন চলতে পারে না। কমিশন অবিলম্বে তাকে নোটিশ পাঠানোর দাবি তোলেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা