আন্তর্জাতিক

৬০ বছরের মধ্যে ভয়াবহ বন্যার কবলে অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ডেস্ক : গত ৬০ বছরের মধ্যে ভয়াবহ বন্যার কবলে পড়তে যাচ্ছে অস্ট্রেলিয়া। বন্যার কারনে সিডনির পশ্চিম শহরতলি এলাকা থেকে প্রায় ১৮ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে দেশটির কর্তৃপক্ষ।

সোমবার (২২ মার্চ) এ খবর দিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। জানা গেছে, ইতোমধ্যে অন্তত ২ হাজার মানুষকে নিচু এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

খবরে বলা হয়েছে, গত তিনদিনের অবিরাম বৃষ্টির কারনে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের নদীগুলো বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অষ্ট্রেলিয়ার এই রাজ্যেটিই সবচেয়ে বেশি জনবহুল। স্থানীয় জরুরি সেবা বিভাগ এক বার্তায় জানিয়েছে, ১৯৬১ সালের পর এটিই অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় বন্যা হতে পারে।

টেলিভিশন এবং সোশ্যাল মিডিয়ার ফুটেজে দেখা গেছে, দ্রুত বয়ে যাওয়া বন্যার পানি বাড়ি-ঘর সহ যানবাহন ও বিভিন্ন খামারের পশু ভাসিয়ে নিয়ে গেছে।

এর আগে, শনিবার স্থানীয় সময় বিকালের দিকে সিডনির অন্যতম পানি সরবরাহকেন্দ্র ওয়ারাগাম্বা বাঁধ থেকে পানি উপচে পড়া শুরু হয়; এই পানি বৃষ্টির কারণে স্ফীত নদীর সঙ্গে মিশে যেতে পারে বলে কর্তৃপক্ষ সতর্ক করে।

ছোট একটি টর্নেডোও শহরটির পশ্চিম অংশের ৩০টিরও বেশি বাড়ির ক্ষতি করে; অনেক গাছ উপড়ে ফেলার পাশাপাশি বিদ্যুতের সংযোগও বিচ্ছিন্ন করে দিয়েছে বলে জানিয়েছিলেন জরুরি বিভাগের কর্মকর্তারা।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

মৌলভীবাজারের আনিসা ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক

যুক্তরাজ্যের ব্যবসা ও টিভি জগতের সফলতার পথচলা পেরি...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

রাজস্থানে যাত্রীবাহী বাস উল্টে ৮ জন নিহত

ভারতের উত্তরপশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানের কোটা জেলায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটন...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা