আন্তর্জাতিক

আমি ‌‌‘গাদ্দারদের’ চিনতে পারিনি: মমতা

আন্তর্জাতিক ডেস্ক : তৃণমূল থেকে ভারতের ক্ষমতাসীন দল বিজেপিতে যোগ দেওয়ায় শিশির অধিকারীকে নিয়ে মুখ খুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রোববার (২১ মার্চ) পূর্ব মেদিনিপুরের এগরায় অমিত শাহের সঙ্গে একইমঞ্চে ওঠেন শিশির অধিকারী, তখনই কাঁথির সভা থেকে তাকে ‘গাদ্দার’ বলে তোপ ছোড়েন মমতা।

তিনি বলেন, গাদ্দারদের চিনতে পারিনি। ওরা গিয়েছে, ভালো হয়েছে। খবর আনন্দবাজার পত্রিকার।

মমতা ভাষণ শুরু করার কিছুক্ষণের মধ্যেই এগরার মঞ্চে উঠেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কয়েকদিন ধরেই জল্পনা-কল্পনা চলছিল- অমিতের সভামঞ্চে থাকতে পারেন শিশির অধিকারী।
কথামতো নির্দিষ্ট সময়ে মঞ্চে পৌঁছে যান শুভেন্দু-শিশির। অমিতের সভামঞ্চে বক্তৃতাও দেন তারা।

একই সময় দক্ষিণ কাঁথি থেকে মমতা সমালোচনার সুরে বললেন, আমি গাদ্দারদের চিনতে পারিনি। যারা গাদ্দারি করে পালিয়ে গিয়েছেন, তারা কত করে নিয়েছেন জিজ্ঞাসা করুন। নরেন্দ্র মোদি, আপনার গাদ্দাররা চোরের সর্দার। ওরা গেল না এল, তাতে আমার কিছু আসে যায় না।

অধিকারী পরিবারের সমালোচনা করে মমতা আরও বলেন, আমি নিজে ছবি এঁকে দিয়ে এসেছিলাম ওদের বাড়িতে। আর এখন ওই মীরজাফরের দল হাত ধরে বিজেপিকে নিয়ে আসছে। এদের থেকে বড় গাদ্দার আর কেউ হতে পারে না। এদের হাত থেকে মেদিনীপুরকে মুক্ত করতে হবে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা