আন্তর্জাতিক

মিয়ানমারে এবার গাড়ি বহর নিয়ে বিক্ষোভের ডাক

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারে সামরিক জান্তাবিরোধী বিক্ষোভ চলছেই। এবার নতুনভাবে আন্দোলনের পরিকল্পনা করেছে বিক্ষোভকারীরা। গাড়ি বহর নিয়ে হর্ন বাজিয়ে দেশটির সামরিক জান্তাকে তিন আঙুলের অভ্যুত্থানবিরোধী স্যালুট দেখানোর ডাক দেওয়া হয়েছে।

সোমবার (২২ মার্চ) এ খবর জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

খবরে বলা হয়েছে, রোববার ২১ মার্চও পুলিশের গুলিতে একজন নিহত হয়েছেন মিয়ানমারের মনওয়া শহরে, আহত অনেক। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক গ্রুপে রক্ত চেয়ে করা এক পোস্টে এসব বলেছেন দেশটির এক ডাক্তার।

মিয়ানমারের এক স্থানীয় মিডিয়ার বরাতে রয়টার্স বলেছে, মিয়ানমারের দ্বিতীয় বড় মান্দালয়ের এক স্কুলে সেনাবাহিনী এক ক্যাম্প তৈরির চেষ্টা করেছিল। এসময় কাজে বাধা দেয় স্থানীয় জনতা। তখন আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়। এতে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

মিয়ানমারের রাজনৈতিক বন্দি সহায়তা কেন্দ্রের তথ্য অনুসারে, সামরিক সরকার বিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ২৫০ জন নিহত হয়েছেন। গত ১ ফেব্রুয়ারি ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এরপর থেকেই বিক্ষোভে উত্তাল হয়ে আছে মিয়ানমার।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা