আন্তর্জাতিক

কাশ্মীর সীমান্তে গোলা বিনিময়, ৩ ভারতীয় নিহত

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের কারণে নাজেহাল সমগ্র বিশ্ব। কিন্তু এর মাঝেও উত্তপ্ত হয়ে উঠছে ভারত-পাকিস্তান সীমান্ত। ঘটেছে গোলা বিনিময়ের ঘটনা।

রবিবার (১২ এপ্রিল) দুই পক্ষের সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, গোলা বর্ষণে তিন ভারতীয় বেসামরিক নাগরিক নিহত ও দুই পাকিস্তানি আহত হয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, নিয়ন্ত্রণ রেখা বরাবর মর্টার ও কামানের গোলায় এই হতাহতের ঘটনা ঘটে।

শনিবার (১১ এপ্রিল) থেকে এই থেমে থেমে গোলাবর্ষণ শুরু হয়, যা রবিবার থেমেছে। ভারত অধিকৃত কাশ্মীরের পুলিশ প্রধান বিজয় কুমার বলেন, 'পাকিস্তানি বাহিনী বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানালে নিয়ন্ত্রণ রেখায় বাস করা তিন নাগরিক নিহত হন। তাদের মধ্যে একটি শিশু ও এক নারী রয়েছেন। এছাড়াও পাঁচজন আহত হন।'

এদিকে অস্ত্র বিরতি লঙ্ঘনের জন্য ভারতকে দায়ী করেছে পাকিস্তান। দেশটির সেনাবাহিনীর জনসংযোগ কর্মকর্তা মেজর জেনারেল বাবর ইফতেখার জানিয়েছেন, ভারতীয় সীমান্ত থেকে গোলা নিক্ষেপ করলে দুই পাকিস্তানি আহত হয়।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা