আন্তর্জাতিক
করোনাভাইরাস

মৃত্যু ১ লাখ ১৩ হাজারের বেশি, আক্রান্ত সাড়ে ১৮ লাখ

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কোনভাবেই থামানো যাচ্ছে না। বিশ্বের ২০৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া এ ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে প্রায় ৬০ হাজার। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ লাখ ৩৮ হাজারেরও বেশি।

নতুন করে মারা গেছে ৪ হাজার ৫৩৪ জন। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১ লাখ ১৩ হাজার ৩১৩ জনের। সুস্থ হয়ে বাড়ি ফুরেছেন ৪ লাখ ২১ হাজার ৭৬৪ জন।

গতকাল সবচে বেশি প্রাণহানি হয়েছে যুক্তরাষ্ট্রে, ১ হাজার ৯১ জন। দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ হাজার ৬৬৮ জনে। নতুন করে আক্রান্ত হয়েছে ২১ হাজারেরও বেশি। আক্রান্তের সংখ্যা অন্তত সাড়ে ৫ লাখ ছাড়িয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় ৩১ হাজার ৩৬৯ জন।

যুক্তরাজ্যে নতুন করে মারা গেছেন ৭৩৭ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৬১২ জন। পঞ্চম দেশ হিসেবে করোনায় মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়ালো যুক্তরাজ্যে। আক্রান্ত হয়েছে ৮৪ হাজারেও বেশি। এর মধ্যে সুস্থ হয়েছ মাত্র ৩৪৪ জন। করোনায় ৫০ হাজারেও বেশি আক্রান্ত হওয়া দেশে মধ্যে সবচে কম সুস্থ হয়েছে যুক্তরাজ্যে।

ফ্রান্সে নতুন করে মৃত্যু হয়েছে ৫৬১ জন। এ নিয়ে দেশটিতে মারা গেছে সাড়ে ১৪ হাজার ৩৯৩ জন। আক্রান্ত হয়েছে ১ লাখ ৩২ হাজারের বেশি। সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছে প্রায় ২৭ হাজারের অধিক। ঝুঁকিতে রয়েছে ৬ হাজারেও বেশি রোগী।

ইতালিতে মৃতের সংখ্যা কমে আসলেও নতুন করে মারা গেছে ৪৩১ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৮৯৯‌ জনে। দেশটিতে আক্রান্ত হয়েছে দেড় লাখেরও বেশি।

স্পেনেও কমেছে মৃতের সংখ্যা। দেশটিতে নতুন করে মারা গেছে ৩৬৬ জন। মোট মারা গেছে ১৬ হাজার ৯৭২ জন। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ লাখ ৬৬ হাজারেও বেশি।

করোনায় বেলজিয়ামে প্রাণহানি হয়েছে ২৫৪ জনের। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৬০০ জনে। আক্রান্ত ২৯ হাজারেরও বেশি।

করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোন রোগী মারা যায়নি। দেশটিতে মৃত্যু হয়েছে মোট ৩ হাজার ৩৩৯ জন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা