আন্তর্জাতিক

বুর্জ খলিফায় প্রদর্শিত হবে বঙ্গবন্ধুর ছবি

সান নিউজ ডেস্ক : বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত বিশ্বের সর্বোচ্চ উচ্চতার টাওয়ার বুর্জ খলিফায় প্রদর্শন করা হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি।

১৭ মার্চ বিশ্বের সর্বোচ্চ উচ্চতার টাওয়ার বুর্জ খলিফায় প্রদর্শন করা হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক শহর দুবাইতে অবস্থিত দুই হাজার ৭১৬ ফুট উচ্চতার এ ভবনটিতে দেখা মিলবে বঙ্গবন্ধুর ছবির।

এছাড়াও বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের ঘোষণা দেয়া হবে আরবি ও ইংরেজি ভাষায়। আবুধাবির ন্যাশনাল অয়েল কোম্পানির (এডিএনওসি) সদর দপ্তরেও প্রদর্শিত হবে ‘বাংলাদেশ’ নামের জনকের ছবি।

কর্মসূচিগুলো দুবাই টিভি এবং আরও দুটি ইংরেজি চ্যানেলে সম্প্রচার করা হবে।

এছাড়া ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবসের সুবর্ণজয়ন্তীতে দুবাইয়ের বুর্জ খলিফা ও আবুধাবির এডিএনওসি ভবনে বাংলাদেশের পতাকা প্রদর্শিত হবে।

জানা গেছে, বাংলাদেশের সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীকে কেন্দ্র করে আবুধাবি বাংলাদেশ দূতাবাস ও দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেট বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের সূচিপত্র তৈরি করছে। দূতাবাস এবং কনস্যুলেটে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সুবর্ণজয়ন্তী উদযাপনের কথা রয়েছে।

সম্প্রতি আমিরাতের আজমান প্রদেশে এক ঘরোয়া অনুষ্ঠানে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর কমিউনিটি নেতাদের বঙ্গবন্ধুর ছবি প্রদর্শনের বিষয়টি অবগত করেন।

এর আগে ২০১৯ সালের ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে দুবাইয়ের বুর্জ খলিফায় বাংলাদেশের পতাকার আদলে ২৫ সেকেন্ড স্থায়ী আলোকসজ্জা করা হয়েছিল।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা