আন্তর্জাতিক

রুশনারা আলীকে হুমকিদাতার দণ্ড

আন্তর্জাতিক ডেস্ক : বৃটেনের প্রথম বাঙালি ও বেথনালগ্রীন-বো আসনের লেবার দলীয় এমপি রুশনারা আলীকে হয়রানি ও অফিস উড়িয়ে দেয়ার হুমকিদাতাকে গ্রেফতার পরবর্তী বিচারিক আদালতে দণ্ড দিয়েছে।

শুক্রবার ( ১২ মার্চ ) বাংলাদেশী বংশোদ্ভূত বৃটিশ এই এমপির অফিস উড়িয়ে দেয়া ও তাকে গালি দিয়ে ২৯০টি মেসেজ দেয়ার অপরাধে বিচারের শুনানি হয়েছে হোসেন শাহ নামে এক যুবকের। তিনি গত ৬ মাস ধরে বিচারের অপেক্ষায় আটক ছিলেন।

ক্রাউন কোর্টে এই যুবকের বিরুদ্ধে মামলার শুনানি হয়েছে এবং আদালত তাকে (হোসেন শাহ) রুশনারা আলীর সঙ্গে ১২ বছর যোগাযোগ নিষিদ্ধ করেছে এবং অন্য কোন সংসদ সদস্যের সঙ্গে যোগাযোগের আগে আদালতের অনুমতি নেয়ারও নির্দেশ দিয়েছে। এই অপরাধে জন্য ৪২ বছর বয়সী এই যুবককে ১২০ ঘণ্টা কমিউনিটি সার্ভিসে সাজা দেয়া হয়েছে।

২০১৯ সালের ডিসেম্বরে গ্রেফতারের আগে বেথনালগ্রীন ও বো এলাকার এমপি এই যুবকের ভয়ে গত ১৮ মাস সর্বদা আতঙ্কে থাকতেন। ৪২ বছরের যুবক রুশনারা আলীকে এমপি সংস্পর্শে প্রথম আসেন একটি হাউজিং সমস্যা নিয়ে। এই যুবক ২০১৮ সালের এপ্রিল থেকে ২০১৯ সালের ডিসেম্বরে গ্রেফতার হওয়া পর্যন্ত এমপিকে ২৯০টি মেসেজ পাঠায়।

কোর্টে আরও জানানো হয়, সে একবার হ্যান্ডগান নিয়ে এমপির অফিসে যায় তাকে নিহত এমপি জো কক্সের মত আক্রমণ করতে। সে আদালতে তার আচরণের জন্য দুঃখ প্রকাশ করেছে। হোসেন শাহ নামের এই যুবক রুশনারা আলীর ভাইকেও হুমকি দিয়ে মেসেজ পাঠিয়েছেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

মৌলভীবাজারের আনিসা ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক

যুক্তরাজ্যের ব্যবসা ও টিভি জগতের সফলতার পথচলা পেরি...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা