জলদস্যুদের কবলে ইরানি বাণিজ্য জাহাজ 
আন্তর্জাতিক

জলদস্যুদের কবলে ইরানি বাণিজ্য জাহাজ 

আন্তর্জাতিক ডেস্ক : ভূমধ্যসাগরে ইরানের একটি বাণিজ্যিক জাহাজের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এতে জাহাজটিতে আগুন ধরে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। জাহাজের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। গত বুধবার এ হামলার ঘটনা ঘটে। খবর আল জাজিরার।

শুক্রবার (১২ মার্চ) দেশটির রাষ্ট্র পরিচালিত শিপিং কোম্পানি এ তথ্য জানিয়েছে। জাহাজটি ইরান থেকে ইউরোপে যাচ্ছিল। হামলার পর জাহাজের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করা হয়। পরে এটি আবার গন্তব্যের দিকে যাত্রা করেছে।

ইরান জানিয়েছে, তারা এ ধরনের সন্ত্রাসী হামলা ও নৌ-জলদস্যুতার বিষয়টি খতিয়ে দেখবে এবং এর সঙ্গে যুক্ত দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

তেহরানের দাবি- এ হামলার পেছনে ইসরায়েলের হাত থাকতে পারে বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছে। অন্যদিকে ইসরায়েল বলছে- এই ঘটনা ইরান নিজেই ঘটিয়ে অন্যদের ওপর দোষ চাপানোর চেষ্টা করছে।

ইরানের শিপিং কোম্পানির মুখপাত্র আলী ঘিয়াসিয়ান বলেছেন, এ ধরনের সন্ত্রাসী হামলা নৌ-জলদস্যুতার সামিল। বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা সংক্রান্ত আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের সহায়তায় দুষ্কৃতিকারীদের খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

তাৎক্ষণিকভাবে হামলার কারণ জানা যায়নি। তবে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, অজানা উৎস থেকে ইচ্ছাকৃতভাবেই ইরানি জাহাজটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

মৌলভীবাজারের আনিসা ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক

যুক্তরাজ্যের ব্যবসা ও টিভি জগতের সফলতার পথচলা পেরি...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা