আন্তর্জাতিক

ইউরোপ সমকামীদের জন্য স্বাধীন ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ভুক্ত সব অঞ্চল এখন থেকে সমকামীদের জন্য স্বাধীন অঞ্চল হিসেবে বিবেচিত হবে।

বৃহস্পতিবার (১১ মার্চ) ইউরোপীয় পার্লামেন্ট এ ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। ইউরোপীয় পার্লামেন্টের ৪৯২ জন সদস্য এই প্রস্তাবের পক্ষে ভোট দেন, ১৪১ জন প্রস্তাবের বিপক্ষে ভোট দেন এবং ৪৬ জন ভোট দেয়া থেকে বিরত ছিলেন।

প্রস্তাবটি ব্যাপক সংখ্যাগরিষ্ঠতায় পাস হওয়ায় এর প্রশংসা করেছেন পার্লামেন্টের জার্মান সদস্য ও প্রস্তাবের পক্ষে কাজ করা অন্যতম কর্মী টেরি রেইন্টকে। টুইটারে এক পোস্টে তিনি লিখেছেন, ‘চলুন এটা ব্যবহার করি।

চলুন এটিকে দৃঢ় রাজনৈতিক পদক্ষেপে পরিণত করি: আরও ভালো আইন, আরও ভালো প্রয়োগ, আরও ভালো সুরক্ষা। আমরা সবাই মিলে এটি করতে পারব।’

ইইউ’র প্রস্তাবনায় বলা হয়, ‘এলজিবিটিকিউ ব্যক্তিরা ইউরোপীয় ইউনিয়নের যে কোনও জায়গায় কোনও অসহিষ্ণুতার ভয়, বৈষম্য ও নিপীড়ন ছাড়াই বসবাসের স্বাধীনতা উপভোগ করবে এবং প্রকাশ্যে তাদের যৌন দৃষ্টিভঙ্গি ও লৈঙ্গিক পরিচয় প্রকাশ করতে পারবে।’

এতে আরও বলা হয়, ‘ইউরোপীয় ইউনিয়নের সকল স্তরের প্রশাসন এলজিবিটিকিউসহ সবার সমতা ও মৌলিক অধিকার রক্ষা ও উন্নীত করবে।’

প্রস্তাবটি বৃহস্পতিবার পার্লামেন্টে বিতর্কে যাওয়ার আগেই এর প্রতি সমর্থন জানিয়েছিলেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেয়েন।

বুধবার টুইটে তিনি লেখেন, ‘নিজের মতো হওয়া কোনও আদর্শ নয়। এটি আপনার পরিচয়। কেউ এটা কেড়ে নিতে পারবে না। ইইউ আপনার বাড়ি। ইউ এলজিবিটিকিউদের জন্য স্বাধীন অঞ্চল।’ সূত্র : বিবিসি।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

মৌলভীবাজারের আনিসা ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক

যুক্তরাজ্যের ব্যবসা ও টিভি জগতের সফলতার পথচলা পেরি...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

রাজস্থানে যাত্রীবাহী বাস উল্টে ৮ জন নিহত

ভারতের উত্তরপশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানের কোটা জেলায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটন...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

‘প্রাসাদের প্রাচীর ভাঙো, অবরুদ্ধ জনতা আসছে’

ভারতের নির্বাচন কমিশনের বিতর্কিত এসআইআর কর্মসূচি বা বিশেষ নিবিড় ভোটার তালিকা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা