আন্তর্জাতিক

মারাত্মক কোভিডের বিরুদ্ধে কার্যকর নোভাভ্যাক্স টিকা

নিজস্ব প্রতিবেদক: মার্কিন বায়োটেক কোম্পানি নোভাভাক্সের তৈরি কোভিড-১৯ টিকার পরীক্ষায় দেখা গেছে করোনাভাইরাসে মারাত্মকভাবে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে এ টিকা শতভাগ কার্যকরী। এক্ষেত্রে বিভিন্ন ট্রায়ালের পর কোম্পানিটি বৃহস্পতিবার (১১ মার্চ) একথা জানিয়েছে। খবর- এএফপি।

ফলাফলে দেখা গেছে, করোনায় হালকা ও মাঝারিভাবে আক্রান্তদের ক্ষেত্রেও এটি অনেক কার্যকরী। এছাড়া দক্ষিণ আফ্রিকায় করোনাভাইরাসের নতুন ধরণের ক্ষেত্রেও এ টিকার কার্যকারিতা লক্ষ্য করা গেছে।

গত জানুয়ারিতে ঘোষিত অন্তর্বর্তী ফলাফলের পর চূড়ান্ত বিশ্লেষণ করে বৃহস্পতিবার এ টিকার এমন কার্যকারিতার কথা জানানো হয়।

ব্রিটেনে তৃতীয় ও চূড়ান্ত ধাপের ট্রায়ালে করোনাভাইরাসে হালকা, মাঝারি ও মারাত্মকভাবে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে টিকাটি ৯৬.৪ শতাংশ কার্যকর হয়েছে। এ ট্রায়ালে ১৮ থেকে ৮৪ বছর বয়সের মোট ১৫ হাজার মানুষ অংশগ্রহণ করে। এদের মধ্যে ২৭ শতাংশ মানুষের বয়স ছিল ৬৫ বছর। করোনার প্রকৃত স্ট্রেনে আক্রান্তের ক্ষেত্রে এমন ফলাফল পাওয়া যায়।

করোনাভাইরাসের ভিন্ন ধরণ বি.১.১.৭-এ আক্রান্তের ক্ষেত্রে নোভাভ্যাক্স টিকা ৮৯.৭ শতাংশ কার্যকর বলে জানা গেছে। দক্ষিণ আফ্রিকায় ছোট পরিসরে ফেজ ২বি ট্রায়ালে এ টিকার ৪৮.৬ শতাংশ কার্যকারিতা লক্ষ্য করা গেছে। এ ধাপের পরীক্ষায় প্রায় দুই হাজার ৬০০ লোক অংশগ্রহণ করে। তবে এইচআইভি নেগেটিভ স্বেচ্ছাসেবকদের মধ্যে টিকাটির কার্যকারিতার হার ৫৫.৪ শতাংশ।

উভয় পরীক্ষায় থেকে জানা যায়, এনভিএক্স-কোভ২৩৭৩ নামের এ টিকা মারাত্মকভাবে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে শতভাগ কার্যকর।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

মৌলভীবাজারের আনিসা ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক

যুক্তরাজ্যের ব্যবসা ও টিভি জগতের সফলতার পথচলা পেরি...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

রাজস্থানে যাত্রীবাহী বাস উল্টে ৮ জন নিহত

ভারতের উত্তরপশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানের কোটা জেলায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটন...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

‘প্রাসাদের প্রাচীর ভাঙো, অবরুদ্ধ জনতা আসছে’

ভারতের নির্বাচন কমিশনের বিতর্কিত এসআইআর কর্মসূচি বা বিশেষ নিবিড় ভোটার তালিকা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা