আন্তর্জাতিক

যৌন কেলেঙ্কারির ঘটনায় গভর্নরের পদত্যাগ দাবি

আন্তর্জাতিক ডেস্ক : নিউ ইয়র্কের গভর্নর এ্যানড্রু কুমোর বিরুদ্ধে ৭ জন নারী যৌন অসদাচারণের অভিযোগ আনার পর তার পদত্যাগের দাবি ওঠেছে। নিউ ইয়র্কের সিনেটররা তার পদত্যাগ দাবি করেছেন। দিন দিন তার বিরুদ্ধে সিনেটরের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। ফলে এক বিব্রতকর অবস্থায় পড়েছেন তিনি। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

শুক্রবার ( ১২ মার্চ) ডেমোক্রেট দলের সিনেটর চাক শুমার, ক্রিস্টেন গিলিব্রান্ড গভর্নর কুমোর পদত্যাগ দাবি করেছেন। তারা বলেছেন, নিউ ইয়র্কবাসীর আস্থা হারিয়ে ফেলেছেন কুমো। তাই তার পদত্যাগ করা উচিত। ইতোপূর্বে তার বিরুদ্ধে ৬ জন নারী অভিযোগ করেছেন। তারা বলেছেন, কুমো তাদেরকে অনাকাঙ্খিতভাবে চুম্বন করেছেন এবং যৌন উত্তেজিত করেছেন।

তাদের সঙ্গে শুক্রবার যুক্ত হয়েছেন আরও একজন নারী। তিনি ইউ ইয়র্কের সাবেক একজন সাংবাদিক। তিনিও বলেছেন, তাকে হয়রানী করেছেন কুমো। কিন্তু এসব অভিযোগ পুরোটাই প্রত্যাখ্যান করেছেন কুমো নিজে। ডেমোক্রেট সিনেটররা তার পদত্যাগের যে আহ্বান জানিয়েছেন, তিনি তার বিপক্ষে অবস্থান নিয়েছেন।

শুক্রবার অভিযোগ করা নারী সম্পর্কে কুমো বলেছেন, যেসব অভিযোগ করা হয়েছে তার কিছুই আমি করিনি। আমি কোনোদিন কাউকে হয়রানী করিনি। কাউকে অবমাননা করিনি। কাউকে নির্যাতন করিনি। ওদিকে শুক্রবারই একটি বিবৃতি দিয়েছেন সিনেট সংখ্যাগরিষ্ঠ নেতা চাক শুমার ও মিসেস গিলিব্রান্ড।

এতে তারা বলেছেন, অনেক বিশ্বাসযোগ্য যৌন হয়রানির ও অসদাচরণের অভিযোগের প্রেক্ষিতে এটা পরিষ্কার হয়েছে যে, গভর্নর কুমো তার শাসকদলীয় অংশীদার এবং নিউ ইয়র্কের মানুষের আস্থা হারিয়েছেন। তাই তার পদত্যাগ করা উচিত। এর আগে নিউ ইয়র্কের কংগ্রেসওম্যান আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ এবং কংগ্রেসম্যান জামাল বোম্যান একটি যৌথ বিবৃতি দিয়েছেন।

তাতে তারা বলেছেন, আমরা অভিযোগকারী নারীদের বক্তব্য বিশ্বাস করি। তারা যে রিপোর্ট করেছেন তা বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি এটর্নি জেনারেলকে। আমরা নিউ ইয়র্ক রাজ্যের ৫৫ সদস্য বিশিষ্ট লেজিসলেটচারকে বিশ্বাস করি। এর মধ্য দিয়ে তারা ওইসব লেজিসলেচার বা আইন প্রণেতাকে বুঝিয়েছেন যারা কুমোর পদত্যাগ দাবি করেছেন।

এতে তারা আরও দাবি করেছেন এত সব চ্যালেঞ্জের মুখে কার্যকরভাবে আর নেতৃত্ব দিতে পারেন না গভর্নর কুমো। নিউ ইয়র্কে দীর্ঘদিনের রাজননৈতিক প্রতিপক্ষ নিই ইয়র্ক সিটির মেয়র বিল ডি ব্লাসিও। তিনি বৃহস্পতিবার সাংবাদিকদের বলেছেন, সর্বশেষ যেসব অভিযোগ করা হচ্ছে, তা আমাকে কাছে একটি ঘৃণ্য বিষয়। এর ফলে তিনি আর গভর্নর থাকতে পারেন না।

এ্যানড্রু কুমোর ক্ষমতার মেয়াদ শেষ হওয়ার কথা ২০২২ সালে। গত বছর তিনি নিজের রাজ্যে যেভাবে করোনা মহামারি মোকাবিলা করেছেন তার জন্য তার প্রশংসা করা হয়েছে। কিন্তু এই বছর রাজ্যের নার্সিং হোমগুলোতে করোনা ভাইরাসে মৃত্যুর জন্য সমালোচিত হয়েছেন তিনি।

বৃহস্পতিবার রাজ্যের আইনসভার স্পিকার কার্ল সেস্টি বলেছেন, কুমোর বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তার ভিত্তিতে তাকে অভিশংসন করতে তদন্তে সম্মতি দিয়েছেন। এই তদন্তের প্রথম দিকেই প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকার নেয়া হবে। তথ্যপ্রমাণ যাচাই করে দেখা হবে।

তারপর অভিশংসনের পথে অগ্রসর হবে রাজ্যের আইনসভা। এ খবরে কুমো বলেছেন, তিনি নিরপেক্ষ একটি তদন্তের ফলাফল পর্যন্ত অপেক্ষা করবেন। এই তদন্ত করছেন নিউ ইয়র্ক রাজ্যের এটর্নি জেনারেল লেতিতিয়া জেমস।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

মৌলভীবাজারের আনিসা ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক

যুক্তরাজ্যের ব্যবসা ও টিভি জগতের সফলতার পথচলা পেরি...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা