আন্তর্জাতিক

টিকা নিলেন দালাই লামা

আন্তর্জাতিক ডেস্ক: তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা করোনাভাইরাসের টিকা নিয়েছেন।

শনিবার (৬ মার্চ) ভারতের হিমাচল প্রদেশের ধর্মশালায় অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম ডোজ নেন লামা। এসময় অন্যদেরও টিকা নেওয়ার আহ্বানও জানান তিনি।

টিকা নিয়ে দালাই লামা বলেন, ‘এটি খুবই কার্যকর, খুব ভালো। কিছু গুরুতর সমস্যা প্রতিরোধে সবার টিকা নেওয়া উচিত।’ যারা যারা টিকার জন্য উপযুক্ত তাদের টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। টিকা নেওয়ার পর চিকিৎসাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান দালাই লামা।

হিমাচলের কাংরা জেলার প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. গুরদর্শন গুপ্ত বলেন, ‘টিকা কেন্দ্রে ‘সাধারণ মানুষের মতো করে’ টিকা নেওয়ার প্রস্তাব দেন দালাই লামা। নিরপাত্তার বিষয়টি মাথায় রেখে আমরা সকালেই তাকে টিকা দেওয়ার আয়োজন করি।’

এর আগে গত বছর এই আধ্যাত্মিক নেতা বলেন, ‘করোনা মহামারি আমাদের সহনশীল বোধকে আরো জাগ্রত করল।’

গত ১৬ জানুয়ারি ভারতে টিকাদান কর্মসূচি শুরু হয়। তবে শুরুতে শুধু স্বাস্থ্যকর্মী ও ফ্রন্টলাইনারদের মধ্যে সীমাবদ্ধ ছিল। এরপর ১ মার্চ থেকে ষাটোর্ধ্ব এবং ৪৫ থেকে ৫৯ বছর বয়সীদের মধ্যে কোমর্বিডিটি থাকা ব্যক্তিদের টিকা দেওয়া শুরু হয়। জুলাইয়ের মধ্যে ‘অগ্রাধিকার’ ভিত্তিতে ৩০ কোটি মানুষকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

পদ্মা সেতুর ৪ বছরে টোল আদায় ৩,৩৯২ কোটি টাকা

যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক হিসেবে ৪ বছরে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ৩ হাজার ৩...

প্রধানমন্ত্রীর নতুন অর্থনৈতিক রোডম্যাপ: তিন ধাপের পরিকল্পনা

দেশের অর্থনীতিকে দীর্ঘমেয়াদি ভিত্তির ওপর দাঁড় করাতে পুনরুদ্ধার, উত্তরণ এবং পু...

হারারে টেস্টে লড়াই জমাচ্ছে জিম্বাবুয়ে, ১০০ রানে থামাতে চায় বাংলাদেশ

হারারে টেস্টের প্রথম দিনে ব্যাটিং ব্যর্থতায় বড় চাপে পড়ে গেছে বাংলাদেশ দল। মাত...

দোহায় যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক , তেহরানের ভিন্ন সুর

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, আগামী মঙ্...

মুন্সীগঞ্জে অপহরণ মামলার ‘মাস্টারমাইন্ড’সহ আরও দুই আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে আলোচিত অপহরণ ও ৪ লাখ টাকা মুক্তিপণ দাবির মামলায় মূল পরিকল্পনাকারী...

সংসদে মাদারীপুরের শিক্ষার্থীদের শিক্ষা সফর, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়ার প্রচেষ্টায় জাতীয় সংসদের বাজে...

মুন্সীগঞ্জ শহরে ১০৫ পিস ইয়াবাসহ একজন আটক

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০৫ পিস ইয়াব...

কক্সবাজারের বালুতেই লুকিয়ে বিলিয়ন ডলারের সম্ভাবনা

বাংলাদেশের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজার শুধু পর্যটনের জন্যই নয়, মূল্যবান খনিজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা