আন্তর্জাতিক

উচ্চ প্রযুক্তি উদ্ভাবনে বিনিয়োগ বাড়াচ্ছে চীন

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্লা দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যে বৃদ্ধির লক্ষ্যে ৫ বছর মেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছে চীন। অত্যাধুনিক চিপ, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ফাইভ-জিতে আগামীতে দ্বিগুণ বিনিয়োগ বৃদ্ধির পথে হাঁটছে দেশটি। খবর ব্লুমবার্গ।

শনিবার ( ৬ মার্চ) চতুর্দশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা পেশ করে চীন। এতে কোয়ান্টাম কম্পিউটিং, নিউরাল নেটওয়ার্ক এবং ডিএনএ ব্যাংকের মতো নবীন খাতগুলোতে বিনিয়োগ বৃদ্ধির ঘোষণা দেয়া হয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্লা দিতে বেশ উচ্চাভিলাষী কিন্তু বাস্তবসম্মত পরিকল্পনা ঘোষণা করে তারা।

শুক্রবার ( ৫ মার্চ) বেইজিংয়ে ক্ষমতাসীন চীনা কমিউনিস্ট পার্টির ন্যাশনাল পিপলস কংগ্রেসে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী কেকিয়াং বলেন, চীনের আধুনিকায়ন প্রচেষ্টায় উদ্ভাবন অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে রেখেছে। চীনের উন্নয়নে কৌশলগত সহায়তায় আমরা আমাদের বিজ্ঞান ও প্রযুক্তি শক্তিশালী করতে কাজ করে যাচ্ছি।

উচ্চ প্রযুক্তির সেমিকন্ডাক্টর, অপারেটিং সিস্টেমস, কম্পিউটার প্রসেসর এবং ক্লাউড কম্পিউটিংয়ের মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে দ্বিগুণ বিনিয়োগের ঘোষণা দিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং। এ খাতগুলোতে এরই মধ্যে বেশ শক্তিশালী অবস্থান করে নিয়েছে যুক্তরাষ্ট্র।

চীনের ৫৬ শতাংশ এলাকা ফাইভ-জি নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনাও রয়েছে বেইজিংয়ের। দেশব্যাপী গবেষণা ও উন্নয়নে (আরএন্ডডি) আগামী ৫ বছরে বার্ষিক ব্যয় ৭ শতাংশ করে বাড়ানো হচ্ছে। মহামারীর মধ্যে সেমিকন্ডাক্টরের ঘাটতির বিষয়টি মাথায় রেখে কম্পিউটার চিপের মতো গুরুত্বপূর্ণ প্রযুক্তি উপাদানে স্বয়ংসম্পূর্ণ হতে চাচ্ছে চীন।

হাইড্রোজেন চালিত গাড়ি থেকে শুরু করে বায়োটেকের মতো খাতে মনোযোগ বাড়াচ্ছে এশিয়ার শীর্ষ অর্থনীতির দেশটি। ইন্টেল ও তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানির সঙ্গে পাল্লা দিয়ে তৃতীয় প্রজন্মের চিপ নির্মাণে এগিয়ে যাচ্ছে তারা। টেকনো-অটোক্রেসির বিরুদ্ধে বাইডেন প্রশাসনের কঠোর অবস্থানের বিপরীতে নিজেদের সমরকৌশল সাজাচ্ছে চীন।

হুয়াওয়ে, বাইটডান্স ও টেনসেন্টের মতো চীনা প্রযুক্তি জায়ান্টের সঙ্গে লেনদেনে কালো তালিকাভুক্ত করছে যুক্তরাষ্ট্র। প্রতি বছর ৩০ হাজার কোটি ডলারের চিপ আমদানি করে থাকে চীন। কিন্তু গত বছরের মতো বিরূপ পরিস্থিতি সৃষ্টি হলে বেশ সংকটের মুখে পড়তে হবে তাদের। কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে স্ব-চালিত গাড়ি প্রযুক্তিতে বাইরের সাপ্লাই চেইনের ওপর নির্ভরশীলতা যে দেশটির নিরাপত্তার জন্য হুমকি হতে পারে, গত বছর তা স্পষ্ট হয়ে উঠেছে।

বিশেষ করে সেমিকন্ডাক্টর ডিজাইনের সফটওয়্যারের জন্য ক্যাডেন্স ডিজাইন সিস্টেমস ও সিনোপসিসের মতো মার্কিন প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীলতা কাটিয়ে নিজস্ব সফটওয়ার নির্মাণের উচ্চাভিলাষী পরিকল্পনা রয়েছে গত শুক্রবারের পরিকল্পনায়।

এছাড়া নিজস্ব উন্নতমানের চিপ ম্যানুফ্যাকচারিং প্রযুক্তি উন্নয়নের জন্যও চেষ্টা চালাচ্ছে চীন। সিলিকন কার্বাইড এবং গ্যালিয়াম নাইট্রাইড নির্মিত চিপের মতো অগ্রসর প্রযুক্তিতে দৃষ্টি রাখছে তারা। এ চিপ হাই ফ্রিকোয়েন্সি ও উচ্চ বিদ্যুৎ ও তাপমাত্রার পরিবেশে কাজ করতে পারে। বৈদ্যুতিক গাড়ি থেকে শুরু করে মিলিটারি গ্রেডের রাডার তৈরিতে এ চিপ ব্যবহৃত হবে।

অগ্রসর এ প্রযুক্তি এগিয়ে নিতে জাতীয় পর্যায়ের গবেষণাগার ও উদ্ভাবন কেন্দ্র তৈরি করবে চীন। সাই-টেক ইনোভেশন ২০৩০ এজেন্ডা নামে রোডম্যাপে বিদেশ থেকে মেধা আকর্ষণের পরিকল্পনাও করছে বেইজিং। প্রযুক্তি অভিবাসন ব্যবস্থাপনার মাধ্যমে সিলিকন ভ্যালি ও তাইওয়ানের মতো সেমিকন্ডাক্টর হটবেড থেকে মেধাবীদের টোপ ফেলবে তারা।

বড় প্রযুক্তি জায়ান্টদের সঙ্গে চীন সরকার আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে যাচ্ছে। ৫ বছর মেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে সরকারের কাছে গুরুত্বপূর্ণ উপাত্ত শেয়ার করতে বাধ্য থাকবে আলিবাবা ও টেনসেন্টের মতো প্রযুক্তি জায়ান্টগুলো। বৈশ্বিকভাবে এরই মধ্যে এন্টি-ট্রাস্ট তদারকিতে চাপের মুখে থাকা চীনা প্রযুক্তি জায়ান্টগুলো আরও সমালোচনার মুখে পড়বে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিয়মবহির্ভূতভাবে বিদ্যালয়ের মালামাল বিক্রির অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গোহাইলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের টেন্ডারের বাইরে থা...

মুন্সীগঞ্জ পৌরসভায় ড্রেনের ব্লকেজ অপসারণ জোরদার 

বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমিয়ে নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে মুন্সীগঞ্জ পৌরসভা...

পদোন্নতি ঘিরে পুলিশের অন্দরে উত্তাপ

বাংলাদেশ পুলিশে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি প্রক্রিয়...

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ও পরবর্তী প্রজন্মের কাছে এর ইতিহাস তুলে ধ...

ঝালকাঠিতে রাজনীতির কেন্দ্র এখন ময়লার ভাগাড়

রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের ৫ আগস্ট ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের শিক...

পিরোজপুরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত 

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পিরোজপুরে সকাল থেকে নানা কর্মসূচি পালিত হচ্ছে...

১৮ জেলেসহ বিকল ফিশিং বোট উদ্ধার করল কোস্ট গার্ড

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ১৮ জন জেলেকে জীবিত উ...

বিপ্লবের দুই বছর পরও স্বস্তি ফিরেনি সাধারণ মানুষের জীবনে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত স্বস্তি ফিরে...

বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি

টানা ভারি বৃষ্টি ও উজানের ঢলে আবারও বেড়েছে তিস্তা নদীর পানি। বুধবার (৫ আগস্ট)...

গুপ্ত রাজনীতি বন্ধ করে,প্রকাশ্যে রাজনীতি করেন: ছাত্রদল নেতা সৌরভ  

লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ বলেছেন, ছাত্র রাজনীতি হবে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা