আন্তর্জাতিক

গণকবর খোঁড়া হচ্ছে নিউইয়র্কে

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। তাই শহরটির হার্ট আইল্যান্ড নামক স্থানে খোঁড়া হচ্ছে গণকবর। বিপুল সংখ্যক মৃতদেহ সৎকারের জন্য গণকবর খুঁড়ছে নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষ।

শুক্রবার (১০ এপ্রিল) বিবিসি অনলাইনের একটি প্রতিবেদনে ড্রোন থেকে তোলা ছবি প্রকাশ করা হয়েছে। তোলা সে ছবিতে দেখা যাচ্ছে, কয়েকজন ব্যক্তি সুরক্ষা পোশাক (পিপিই) পরে গণকবর খুঁড়ছে। পরে সারি সারি ভাবে কফিন রেখে দেওয়া হচ্ছে সেসব কবরে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নিউইয়র্কের হার্ট আইল্যান্ড নামক স্থানে এই গণকবরের ব্যবস্থা করা হয়েছে। হার্ট আইল্যান্ডে ১৯ শতক থেকে বেওয়ারিশ ও সহায় সম্বলহীনদের লাশ দাফন করা হয়।

নিউইয়র্ক শহরের মেয়র বিল ডি ব্লাসিও অবশ্য বলেছেন, সংকটকালীন মুহূর্তে সাময়িকভাবে হার্ট আইল্যান্ডে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরেক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরায় বলা হয়েছে, সাধারণত হার্ট আইল্যান্ডে প্রতি সপ্তাহে গড়ে ২৫ জনকে সমাহিত করা হয়। তবে গত কয়েকদিনে প্রতিদিন গড়ে ২৪ জনকে সমাহিত করা হচ্ছে সেখানে।

আল জাজিরার প্রতিবেদনটিতে আরো বলা হয়েছে, মৃতের সংখ্যা বেড়ে যাওয়ায় অতিরিক্ত কবর খননকারীদের নিয়োগ দিয়েছে নিউইয়র্ক শহর কর্তৃপক্ষ।

যে কোনো দেশের চেয়ে এখন নিউইয়র্কে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেশি। এ সংখ্যা প্রায় ১ লাখ ৬০ হাজার। পুরো যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৬২ হাজার। এদের মধ্যে মৃত্যু হয়েছে ১৬ হাজার ৫০০ মানুষের। শুধু নিউইয়র্কে মৃত্যু হয়েছে ৭ হাজার মানুষের।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা