আন্তর্জাতিক

ভারতের গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান

ইন্টারন্যাশনাল ডেস্ক:

আকাশসীমা লঙ্ঘন করার দায়ে ভারতের গোয়েন্দা ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। তবে পাকিস্তানের এ দাবি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি ভারত।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করে এসব জানানো হয়।

ওই বিবৃতিতে বলা হয়, পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘনের কারণে তাদের সেনারা ভারতীয় একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে। ভারতীয় গোয়েন্দা ড্রোনটি পাকিস্তানের আকাশসীমার ৬০০ মিটার ভেতরে ঢুকে পড়েছিল বলে বিবৃতিতে দাবি করা হয়।

কাশ্মীরের একাংশ ভারতের এবং অপর অংশ পাকিস্তানের মালিকানায় রয়েছে। তবে, উভয় দেশই পুরো কাশ্মীরের ওপর নিজেদের মালিকানা দাবি করছে। ইসলামাবাদ এবং নয়াদিল্লীর মধ্যকার দীর্ঘদিনের উত্তেজনা ও টানাপড়েনের অন্যতম মূল কারণ এটা। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ কাশ্মীর সংকট নিরসনে গণভোটের প্রস্তাব দিলেও নয়াদিল্লী সবসময়ই গণভোটের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

ভারত এবং পাকিস্তান সবসময় কাশ্মীর নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধবিরতি লঙ্ঘনের দায়ে পরস্পরকে অভিযুক্ত করে আসছে। ২০০৩ সালে দু'দেশ যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করলেও উভয়েই তা লঙ্ঘন করেছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা