আন্তর্জাতিক

অভ্যুত্থানের পর প্রথম প্রকাশ্যে সু চি

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর থেকে প্রথমবারের মতো অং সান সু চিকে প্রকাশ্যে দেখা গেছে। অবশ্য সোমবার (১ মার্চ) ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাকে আদালতে উপস্থাপন করা হয়। খবর- বিবিসি।

সু চির আইনজীবী মিন মিন সোয়ি জানিয়েছেন, তার বিরুদ্ধে আরো একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার সু চিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে হাজির করা হয়।

আইনজীবী জানান, আদালতের শুনানিতে ভিডিওতে সু চিকে ভালো দেখা গিয়েছে। তবে সম্ভবত তিনি কিছুটা শুকিয়ে গিয়েছেন। সু চি তার আইনি দলের সঙ্গে কথা বলতে চেয়েছেন। আরও দুটি নতুন অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। আগামী ১৫ মার্চ সু চির বিরুদ্ধে পরবর্তী শুনানি হবে।

সু চির বিরুদ্ধে জনগণকে উস্কে দেয়া, স্থিতিশীলতা বিনষ্ট করা ও বিশৃঙ্খলা সৃষ্টি করার অভিযোগে ঔপনিবেশিক যুগের পেনাল কোড অনুযায়ী নতুন এই মামলা দায়ের করা হয়েছে বলে ওই আইনজীবী জানান।

এদিকে সু চিসহ তার দলের আটক নেতা-কর্মীদের মুক্তির দাবিতে আন্দোলন চলছে। কোথাও কোথাও এই আন্দোলন জোরদার হচ্ছে। গতকাল রোববার বিক্ষোভকারীদের উপর পুলিশ গুলিবর্ষণ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে, এসময় ১৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

সোমবারও ইয়াঙ্গুনের রাস্তায় পুলিশকে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস ও গ্রেনেড নিক্ষেপ করতে দেখা গিয়েছে। উত্তরপশ্চিমের শহর কালিতে বিক্ষোভকারীরা সু চির ছবি হাতে নিয়ে ‘গণতন্ত্র চাই’ স্লোগান দিচ্ছেন।

বিক্ষোভের একজন নেতা ইয়ে থিনজার মিয়ুং ফেসবুকে বলেন, অভ্যুত্থানের প্রায় ১ মাস হয়ে গিয়েছে। তারা এখন আমাদের ওপর গুলি চালাচ্ছে। কিন্তু আমরা আবারো বেরিয়ে আসবো। ফেসবুকের লাইভ ভিডিওতে শান রাজ্যে বিক্ষোভকারীদের মিছিল করতে দেখা গিয়েছে।

প্রসঙ্গত, গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর সু চিসহ তার দল এনএলডির কিছু নেতা-কর্মীকে আটক করা হয়েছে। সু চির বিরুদ্ধে প্রথমে ৬টি অবৈধ ওয়াকি-টকি রাখার অভিযোগ আনা হয়। পরে তার বিরুদ্ধে করোনা ভাইরাস বিধি-নিষেধ অনুযায়ী জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের অভিযোগ দায়ের করা হয়।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ৩২ অবৈধ স্হাপনা উচ্ছেদ

মুন্সীগঞ্জের লঞ্চঘাট এলাকায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে...

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় আজকের দুপুরের মধ্যে হালকা অথবা বজ্রসহ বৃষ্টি...

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে চারজনের গলিত লাশ উদ্ধার

রংপুরে একটি বাইরে থেকে তালা দেওয়া দোতলা বাড়ি থেকে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষ...

একটি পরিচ্ছন্ন নান্দনিক শহরের প্রত্যাশা!

*ইদ্রাকপুর কেল্লাকে ঘিরে ঐতিহ্য সংরক্ষণ ও পরিকল্পিত নগরায়ণে বদলে...

নোয়াখালী হাসপাতালের আরএমওকে নিয়ে এন্তার অভিযোগ

নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসি...

মাদারীপুরে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত 

সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ নিশ্চিত করবে ভবিষ্যৎ জীবন’—এই প্রত...

মুন্সীগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৩৮, চিকিৎসাধীন ৬২

মুন্সীগঞ্জে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৩৮ জন ড...

 তরুণরা আমাদের অনুপ্রেরণা, তারাই আমাদের সাহস দেবে: আলোকচিত্রী তাসলিমা আখতার

বেগম রোকেয়া পদকপ্রাপ্ত আলোকচিত্রী তাসলিমা আখতার বলেছেন, বর্তমান প্রজন্মের তরু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা