আন্তর্জাতিক

খাসোগি হত্যার প্রতিবেদন থেকে তিন নাম উধাও

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ডে সম্প্রতি গোয়েন্দা প্রতিবেদন প্রকাশ করে যুক্তরাষ্ট্র। প্রতিবেদনের পরবর্তী সংস্করণ থেকে তিনজনের নাম গায়েব করা হয়েছে বলে এক খবরে সোমবার (১ মার্চ) এ কথা জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন।

গত শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে জো বাইডেন প্রশাসন প্রথম খাসোগি হত্যার শ্রেণিবদ্ধ গোয়েন্দা প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, খাসোগিকে হত্যার অভিযানে সরাসরি অনুমোদন দিয়েছিলেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

ওই প্রতিবেদনটি প্রকাশের পরপরই সৌদি আরবের ৭৬ জন নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। তবে মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার কথা যুক্তরাষ্ট্র জানায়নি।

পরে কোনো ব্যাখ্যা ছাড়াই প্রথম প্রকাশ করা প্রতিবেদনটি সরিয়ে নেওয়া হয়। তার বদলে প্রতিবেদনটির আরেকটি সংস্করণ প্রকাশ করা হয়েছে।

সংস্করকৃত প্রতিবেদন থেকে যে তিন ব্যক্তির নাম গায়েব করে দেওয়া হয়েছে, তাদের মধ্যে প্রথম জন হলেন-আবদুল্লাহ মোহাম্মদ আল-হোয়ারিনি। খাসোগি হত্যায় তার নাম আগে আসেনি। তিনি সৌদি আরবের একজন ক্ষমতাধর মন্ত্রীর ভাই বলে জানা গেছে। অপর দুজন হলেন ইয়াসির খালিদ আল সালেম ও ইব্রাহিম আল-সালিম। তাদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।

এদিকে যুক্তরাষ্ট্রের ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্সের দপ্তর এই তিন নাম বাদ দেয়ার কোন ব্যাখ্যা এখনো দেইনি। তাছাড়া, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে খাসোগি হত্যাকাণ্ডে সরাসরি অভিযোগের বিষয়টি প্রত্যাখ্যান করেছে সৌদি আরবের বাদশাহী প্রশাসন।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, যা থাকছে কর্মসূচিতে

বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে পূর্বশত্রুতার জেরে জয় (২৩) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা