আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-সৌদি আরব সম্পর্ক পুনর্মূল্যায়নে সিদ্ধান্ত আজ

আন্তর্জাতিক ডেস্ক : সাংবাদিক জামাল খাশোগি হত্যার ঘটনাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে নতুন সংকট তৈরি হচ্ছে সৌদি আরবকে ঘিরে। দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান জড়িত বলে প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন প্রশাসন। জাতিসংঘ ইতোমধ্যেই প্রিন্স সালমানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছে।

সোমবার (১ মার্চ) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, সৌদি আরবের সঙ্গে কি করা হবে তা আজ জানানো হবে। আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বাইডেন বলেছেন, সৌদি আরবের সঙ্গে সাধারণভাবে যা করতে যাচ্ছি সে বিষয়ে সোমবার একটি ঘোষণা দেওয়া হবে।

এই ঘোষণার বিস্তারিত কিছু জানাননি মার্কিন প্রেসিডেন্ট। তবে হোয়াইট হাউজের এক কর্মকর্তা ইঙ্গিত দিয়েছেন, গুরুত্বপূর্ণ কোনও পদক্ষেপের প্রত্যাশা করা হচ্ছে না। সেই কর্মকর্তা আরও বলেন, প্রশাসন একগুচ্ছ নতুন পদক্ষেপ নিয়েছে। প্রেসিডেন্ট সোমবারের যে ঘোষণার কথা বলেছেন তাতে পররাষ্ট্র মন্ত্রণালয় এসব পদক্ষেপের বিস্তারিত তুলে ধরতে পারে।

খাশোগি হত্যাকাণ্ড নিয়ে মার্কিন গোয়েন্দা প্রতিবেদন প্রকাশের পর সমালোচনার মুখে রয়েছে বাইডেন প্রশাসন। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের সম্পাদকীয়তে সৌদি যুবরাজের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নেওয়ার কারণে ক্ষোভ প্রকাশ করা হয়। এদিকে মার্কিন গোয়েন্দা প্রতিবেদনকে প্রত্যাখ্যান করেছে সৌদি আরব।

২০১৮ সালের অক্টোবরে তুরস্কের ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে নির্মমভাবে খুন হন সাংবাদিক জামাল খাশোগি। তার মরদেহ টুকরো টুকরো করে ফেলা হয়। তিনি সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কট্টর সমালোচক ছিলেন। শুরু থেকেই হত্যার নির্দেশদাতা হিসেবে মোহাম্মদ বিন সালমানকে সন্দেহ করা হচ্ছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা