আন্তর্জাতিক

করোনা টিকা নিলেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের টিকা নিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স (এইমস) হাসপাতালে সোমবার সকালে টিকার প্রথম দফার ডোজ নেন তিনি। টিকা নেয়ার ছবিও তিনি পোস্ট করেছেন টু্ইটারে।

সকাল ৬টা ২৫ মিনিটে দিল্লির এইমসে মোদীকে ভারত বায়োটেকের করোনা টিকা দেন নার্স পি নিভেদা।

সেই টুইটে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘কোভিড-১৯ টিকার প্রথম ডোজ নিলাম এমসে। চিকিৎসক এবং বিজ্ঞানীরা স্বল্প সময়ে কোভিডের বিরুদ্ধে লড়াইকে যেভাবে শক্তিশালী করেছেন তা চমকপ্রদ। যারা কোভিড টিকা নেয়ার জন্য মনোনীত তাদের সবার কাছে টিকা নেয়ার আবেদন জানাচ্ছি আমি। আসুন ভারতকে কোভিড-১৯ থেকে মুক্ত করি।’

১৬ জানুয়ারি থেকে ভারতে শুরু হয়েছিল প্রথম দফার টিকাকরণ। প্রথম দফায় মূলত স্বাস্থ্যকর্মী এবং প্রথম সারির যোদ্ধাদের করোনা টিকা দেয়া হয়েছে। সোমবার থেকে দেশে শুরু হচ্ছে দ্বিতীয় দফার টিকাকরণ। এই দফায় ৬০ বছরের প্রবীণ নাগরিকদের টিকা দেয়া হবে। পাশাপাশি ‘কো-মর্বিডিটি’ থাকলে ৪৫ বছরের বেশি বয়সীরাও টিকা পাবেন।

এই টিকা নেয়ার জন্য কীভাবে নাম নথিভুক্ত করতে হবে, গতকাল রোববার তার নির্দেশিকা প্রকাশ করেছে কেন্দ্র। বেসরকারি হাসপাতালে টিকা নিতে হলে সর্বোচ্চ ২৫০ টাকা লাগতে পারে। সরকারি টিকাকরণ কেন্দ্রে টিকা মিলবে বিনামূল্যেই। সূত্র : আনন্দবাজার।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মা...

অপ্রতিরোধ্য বার্সেলোনাকে থামাবে কে?

লা লিগায় যেন থামছেই না বার্সেলোনা। মৌসুমের প্রথম সাত ম্যাচে সাত জয় তুলে নিয়েছ...

গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে জনগণ যে...

ভারতকে হটিয়ে শিরোপা জিতল ইংল্যান্ড

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারতকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্...

পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে আয়াতুল ইসলাম সাইহান (১২) ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা