আন্তর্জাতিক

মিয়ানমারে অভ্যুত্থান সমর্থক-বিরোধীদের মধ্যে সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারে এবার সেনাবাহিনীর সমর্থক ও গণতন্ত্রপন্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) মিয়ানমারের ইয়াঙ্গুনের রাজপথ যেন রণক্ষেত্রে পরিণত হয়। অভিযোগ মিলেছে, সেনাবাহিনীর পক্ষে রাজপথে নেমে বিক্ষোভকারীদের ওপর হামলা চালায় অভ্যুত্থানের সমর্থনকারীরা।

ছুরিসহ দেশীয় অস্ত্র নিয়ে জান্তাপন্থিদের এমন হামলায় হতবাক সবাই। বিক্ষোভকারীরা বলছেন, এ ঘটনাটি মিয়ানমারের পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। আন্দোলনকারী একটি গোষ্ঠী জানায়, প্রতিবাদের সঙ্গে সম্পর্কিত কারণে এ পর্যন্ত ৭শ' জনের বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে, তাদের অভিযুক্ত করে সাজাও দেয়া হয়েছে।

এ অবস্থায় আরও কঠোর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দিয়েছেন জান্তাবিরোধীরা। শুক্রবারও তারা মিয়ানমারের বিভিন্ন স্থানে অবস্থান নেন। গড়ে তোলেন প্রতিরোধ। ইয়াঙ্গুনে এবার অং সান সু চির বাসার সামনে গণতন্ত্রের দাবি নিয়ে বিক্ষোভ হয়।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ, ২০টিতে ছুটি 

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কা...

গোপালগঞ্জে থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকে আগুন...

টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ ১২ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ মো. শরীফ...

মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রেস্টুরেন্টকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার বাগমামুদালি পাড়া এলাকায় অস্বাস্...

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষিপ্ত হবে

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎ...

প্রথমবার ভারত সফরে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী

নেপালের নতুন রাজনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ এক কূটনৈতিক অধ্যায়ের সূচনা হতে য...

৭১ ও ২৪-এ সশস্ত্র বাহিনীর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে : প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা