আন্তর্জাতিক

হাইতিতে কারাগার ভেঙে আসামিদের পলায়ন

আন্তর্জাতিক ডেস্ক: হাইতির রাজধানী পোর্ট-অঁ-প্রিন্সের উপকণ্ঠে অবস্থিত একটি কারাগারে সহিংসতায় জেলখানার এক পরিচালকসহ বেশ কয়েকজন নিহত হয়েছেন। কারাগারটি ভেঙ্গে অনেক আসামি পালানোর পর সেখানে এ সহিংসতা ছড়িয়ে পড়ে। খবর- এএফপি।

হাইতির জাতীয় পুলিশের মুখপাত্র গরি দেসরোসিয়ার্স এএফপি’কে বলেন, ‘ওই কারাগারে সহিংসতায় বিভাগীয় পরিদর্শক পল হাক্টর জোসেফ নিহত হয়েছেন। তিনি বেসামরিক কারাগার ক্রইক্স দেস বৌকুয়েটস’র দায়িত্বে ছিলেন।’

সুনির্দিষ্ট সংখ্যা উল্লেখ না করে তিনি আরো বলেন, এসময় ‘অনেক আসামি পালিয়ে গেছে।’ এএফপি’র এক ফটোগ্রাফার জানান, কারাগারের আশেপাশের বিভিন্ন রাস্তায় গুলিতে কমপক্ষে ছয়জন নিহত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

এই কারাগারের কয়েকজন আসামি জানান, দুপুরের দিকে তারা গোলাগুলির শব্দ শুনতে পান।

জেলখানা ভেঙ্গে আসামি পালানোর বিভিন্ন ছবি ও ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ভাইরাল হয়।
এ ঘটনায় কারাগারের নিরাপত্তা রক্ষায় পুলিশ পাঠানো হলে তারা বিকেলের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

পুরোনো ইঞ্জিনে বাংলাদেশ রেল: বাড়ছে বিলম্ব ও দুর্ঘটনার শঙ্কা

বাংলাদেশ রেলওয়ের অন্যতম বড় সংকট এখন লোকোমোটিভ বা ইঞ্জিনের ঘাটতি। কয়েক দশক ধরে...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

মুন্সীগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ, ২০ হাজার টাকা জরিমানা

মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিমের নগর কসবা এলাকায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির...

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

চাচাতো বোনকে ধর্ষণ ও হত্যার দায়ে মৃত্যুদন্ড

নোয়াখালীর চাটখিল উপজেলায় আসমা আক্তার (৫) নামে এক শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে...

২৫ বছরেও সংস্কার হয়নি গোসাইবাড়ি সড়কের

প্রথম শ্রেণির পৌরসভা হিসেবে স্বীকৃত হলেও মুন্সীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা