আন্তর্জাতিক

আস্থা বাড়াতে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টিকা নিলেন

আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়ায় রোববার (২১ ফেব্রুয়ারি) টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। এর একদিন আগে জনগণের আস্থা বাড়াতে শীর্ষ কর্মকর্তাদের কয়েকজন টিকা নিয়েছেন। এদের মধ্যে দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসনও রয়েছেন।

প্রধানমন্ত্রী মরিসন সিডনির উত্তর পশ্চিমাঞ্চলের এক মেডিক্যাল সেন্টারে ফাইজারের টিকা নিয়েছেন।

অস্ট্রেলিয়ায় বৃদ্ধাশ্রমের বাসিন্দা ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময়কালের জেন মালায়সিয়াককে (৮০) দেয়ার মধ্যদিয়ে দেশটির টিকা কার্যক্রম শুরু হয়েছে। এরপর স্বাস্থ্য কর্মী ও অন্যান্য কর্মকর্তাদের টিকা দেয়া হচ্ছে।

এদিকে এবিসি’র খবরে বলা হয়েছে, টিকা কার্যক্রম শুরুর আগে দেশটির বড় বড় শহরে টিকা বিরোধী বিক্ষোভ হয়েছে। এতে হাজার হাজার লোক অংশ নেয়। মেলবোর্নে পুলিশ কয়েকজনকে আটক করেছে।

অস্ট্রেলিয়ার ২২ শতাংশ লোক টিকা নেয়ার পক্ষে নয়। দেশটির একটি ন্যাশনাল ইউনিভার্সিটির জরিপে বলা হয়েছে, সম্প্রতি জনগণের মাঝে টিকা নিয়ে দ্বিধা তৈরি হয়েছে। অন্য অনেক দেশের তুলনায় অস্ট্রেলিয়ায় টিকা কার্যক্রম কয়েক মাস দেরিতেই শুরু হয়েছে।

এদিকে দেশটিতে অক্সফোর্ডের তৈরি টিকার অনুমোদনও দেয়া হয়েছে। তবে তা এখনও দেয়া শুরু হয়নি।

উল্লেখ্য, ভাইরাস নিয়ন্ত্রণে অস্ট্রেলিয়া তুলনামূলকভাবে সফল হয়েছে। দেশটির জনসংখ্যা ২ কোটি ৫০ লাখ। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ২৯ হাজার লোক এবং মারা গেছে ৯০৯ জন।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা