আন্তর্জাতিক

রুশ বিমান হামলায় সিরিয়ায় ২১ আইএস জঙ্গি নিহত

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার মরু অঞ্চলে রুশ বিমান হামলায় ২১ আইএস জঙ্গি নিহত হয়েছে। শনিবার সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এমন খবর জানিয়েছে।

ইরাক সীমান্তের হোমস প্রদেশের বিপুল অঞ্চলে গত ২৪ ঘণ্টায় এই বিমান হামলা চালানো হয়েছে। এ সময় ১৩০টির বেশি বিমান হামলা চালানো হয়।

এর আগে সরকারি ও মিত্র বাহিনীর ওপর আইএসের কয়েক দফা হামলায় দামেস্কোপন্থী আট মিলিশিয়া নিহত হন। এরপরেই রাশিয়া এই অভিযান চালিয়েছে।

পূর্বাঞ্চলীয় দির ইজ্জর এলাকায় সবচেয়ে বেশি আইএস যোদ্ধা নিহত হয়েছে। ইরাক সীমান্তের কাছেই এটির অবস্থান।

আইএসের ছোট ছোট গ্রুপ ও তাদের যানবাহন নিশানা করে মরু অঞ্চলে অভিযান চালায় রাশিয়া।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আবদুল রহমান বলেন, আইএস যোদ্ধাদের কোনো নির্দিষ্ট স্থান না থাকায় রাশিয়ার জন্য অভিযান পরিচালনা কঠিন। কারণ তারা ছড়িয়ে-ছিটিয়ে অবস্থান করছে এবং কোনো এক জায়গায় স্থায়ী হচ্ছে না

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজে আটকে পড়া ৬ বাংলাদেশি জাহাজ নিরাপদে পার হবে

হরমুজ প্রণালিতে আটকে পড়া ছয়টি বাংলাদেশি জাহাজ নিরাপদে পার হতে তেহরান সর্বাত্ম...

বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির মাধ্যমে অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা হবে: খসরু

সরকার ঋণ ও টাকা ছাপানোর ওপর নির্ভর না করে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির মাধ্যমে...

সংবিধান সংশোধনে কমিটি আসছে: চিফ হুইপ

সংবিধান সংশোধনে একটি বিশেষ সংসদীয় কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন চিফ হুইপ নূ...

জমে উঠেছে মাদারীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন

জমে উঠেছে মাদারীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন। মাদারীপুর জেলা আইনজীবী সমিত...

মুন্সীগঞ্জে অটোরিকশায় ভুয়া তালিকা করে টাকা আদায়ের অভিযোগ!

মুন্সীগঞ্জের বিভিন্ন সড়কে হঠাৎ ছড়িয়ে পড়া একটি ভুয়া ভাড়া তালিকাকে ঘিরে দেখা দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা