জাতীয়

তুরস্কে যাচ্ছে বাংলাদেশ উদ্ধারকারী দল 

সান নিউজ ডেস্ক : ভয়াবহ ভূমিকম্পে তুরস্কে ও সিরিয়ায় সহায়তা দেবে বাংলাদেশ। এজন্য একটি উদ্ধারকারী দল তুরস্কে পাঠানো হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান।

আরও পড়ুন: তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্প ২৪ ঘণ্টায় ৪৩৬৫ মরদেহ উদ্ধার

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ সরকার সহায়তা দিতে চেয়েছে। তারা মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) অথবা আগামীকাল বুধবার (৮ ফেব্রুয়ারি) উদ্ধারকারী দল পাঠাতে পারে।

এদিকে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, আশা করা হচ্ছে আগামীকাল উদ্ধারকারী একটি দল তুরস্কের উদ্দেশে রওনা দেবে। প্রাথমিকভাবে সেনা ও দমকল বাহিনীর কয়েকজন সদস্যকে এই দলে পাঠানো হচ্ছে।

সোমবার সকালে প্রাণঘাতী ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে তুরস্ক ও তার প্রতিবেশী দেশ সিরিয়া। শক্তিশালী এই ভূমিকম্পে বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত নিহতের সংখ্যা অন্তত ৪ হাজার ৩৭২ বলে নিশ্চিত করেছে সিএনএন। এর মধ্যে তুরস্কে নিহত হয়েছেন অন্তত ২ হাজার ৯২১ জন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টেকসই বেড়িবাঁধ ও জলবায়ু ন্যায্যতার দাবিতে শরণখোলার তরুণদের সংহতি প্রকাশ

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় জনপদের...

পঞ্চগড়ে চুরি করতে গিয়ে গণপিটুনিতে ৯ মামলার আসামী নিহত

পঞ্চগড় বোদা উপজেলায় একটি বাড়িতে চুরি করতে গিয়ে গণপ...

মুন্সীগঞ্জে চুরি হওয়া স্বর্ণ উদ্ধার, অভিযুক্ত তরুণী গ্রেপ্তার

মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপালে একটি বসতবাড়ি থেকে ছ...

সর্বোচ্চ ডাবল সেঞ্চুরির মুকুট এখন মোসাদ্দেকের!

ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন জাতীয় দলের পরিচিত মুখ মোসাদ্দে...

উলিপুরে ৫২৬০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শুরু

সারাদেশের ন্যায় কুড়িগ্রামের উলিপুরে কৃষি উৎপাদন বৃ...

দুবলার চরে রাসপূর্ণিমার উৎসব শুরু ২২ নভেম্বর

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বখ্যাত ম্যানগ্রোভ বনাঞ্চল...

পঞ্চগড়ে নিখোঁজ স্কুলছাত্র সিয়াম, সন্ধানের দাবিতে অবরোধ ও মানববন্ধন

পঞ্চগড় জেলার বোদায় উপজেলায় পাঁচ দিন ধরে নিখোঁজ থাক...

উলিপুরে গাঁজা ও বিদেশি মদসহ গ্রেপ্তার-১

কুড়িগ্রামের উলিপুরে গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযান...

উখিয়ায় ৫ হাজার কৃত্রিম বক ও ৩ হাজার মিটার জাল জব্দ

কক্সবাজারের উখিয়ার মাছকারিয়া বিল থেকে পাখি শিকারের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা