ছবি : সংগৃহিত
জাতীয়

পোশাক শিল্পের কর্মপরিবেশে সন্তুষ্ট রানি

সান নিউজ ডেস্ক : জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের এসডিজি-বিষয়ক ১৭ পরামর্শকের একজন বেলজিয়ামের রানি মাথিল্ডে ক্রিস্টিয়ানা। তিনি বাংলাদেশের পোশাক তৈরির কারখানা পরিদর্শন করে সন্তুষ্টির কথা জানিয়েছেন।

আরও পড়ুন : রাষ্ট্রপতি মনোনয়ন মঙ্গলবার

সোমবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯ টায় ঢাকায় পৌঁছান রানি। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

ঢাকা সফরের প্রথম দিনে নারায়ণগঞ্জের ফকির অ্যাপারেল্স পরিদর্শন করেন মাথিল্ডে। তিনি ফতুল্লায় পোশাক তৈরির কারখানায় কর্মীদের সাথে কথা বলেন। সেখানে রানিকে টি-শার্ট উপহার দেন ফকির অ্যাপারেলসের নারী কর্মীরা।

আরও পড়ুন : তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে রাষ্ট্রপতির শোক

এ পরিদর্শন শেষে বাংলাদেশের পোশাক শিল্পের কর্মপরিবেশ নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন বেলজিয়ামের রানি।

পোশাক শিল্প মালিকরা জানান, ‘ইতোমধ্যে সবুজ কারখানার তালিকায় বিশ্বে শীর্ষে বাংলাদেশ। বেলজিয়ামের রানির এই সফরের মধ্যে দিয়ে বহির্বিশ্বে ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে। তবে বৈশ্বিক সঙ্কটের এই সময়ে ঠিকমতো দাম পাওয়া না গেলে এই ধারাবাহিকতা রক্ষা কঠিন হবে।’

আরও পড়ুন : কপিরাইট ভাঙ্গলে ৫ লাখ টাকা জরিমানা

তিন দিনের এই সফরের দ্বিতীয় দিনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বেলজিয়ামের রানি।

সফরসূচী অনুযায়ী, এরপর তিনি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প ও যশোরের জলাবদ্ধতা ও বন্যাপ্রবণ এলাকা পরিদর্শনে যাবেন।

আরও পড়ুন : বাংলাদেশের জনসংখ্যা বেড়েছে

প্রসঙ্গত, বেলজিয়ামের রানি মাথিল্ডে ক্রিস্টিয়ানা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে জাতিসংঘের মহাসচিবের অ্যাডভোকেট হিসেবে কাজ করেন।

সান নিউজ/এনজে/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩

নোয়াখালীর সদর উপজেলায় অটোরিকশার গ্যারেজে অভিযান চা...

নোয়াখালীতে হাসপাতালে গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরি

নোয়াখালীর সদর উপজেলায় একটি বেসরকারি হাসপাতালের পরি...

জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে অরুণাচলে আদিবাসীদের ক্ষোভ বাড়ছে

ভারতের উত্তরপূর্বাঞ্চলের রাজ্য অরুণাচল প্রদেশের সিয়াং উপত্যকা এখন তীব্র রাজন...

মাদারীপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি&r...

৩৭টি পূজামণ্ডপে আর্থিক অনুদান মুন্সীগঞ্জ বিএনপি নেতার

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জ সদর উপজে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা