জাতীয়

রাষ্ট্রপতি মনোনয়ন মঙ্গলবার

সান নিউজ ডেস্ক : বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি কে হচ্ছেন তা নিয়ে কিছুদিন ধরেই চলছে আলোচনা। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) জানা যাবে কে হতে যাচ্ছেন দেশর ২২তম রাষ্ট্রপতি।

আরও পড়ুন: তুরস্কে ভয়াবহ ভূমিকম্প নিহতের সংখ্যা বেড়ে ১৬০০

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় এ নিয়ে সংসদ ভবনে ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদীয় দলের সভা ডাকা হয়েছে। সংসদ ভবনের লেভেল ৯-এ সরকারি দলের সভাকক্ষে এই সভা হবে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তাই দলীয় এমপিদের যথাসময়ে সভায় উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের সংসদীয় দলের সেক্রেটারি ও জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।

বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মেয়াদ শেষ হবে আগামী ২৪ এপ্রিল। এজন্য দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে ১৯ ফেব্রুয়ারি।

আরও পড়ুন: তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে রাষ্ট্রপতির শোক

এ লক্ষ্যে রাষ্ট্রপতির পদে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দিতে হবে ১২ ফেব্রুয়ারি। পরদিন ১৩ ফেব্রুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। একাধিক প্রার্থী থাকলে আগামী ১৯ ফেব্রুয়ারি ভোট হবে। সংসদ সদস্যরা ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করবেন।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রার্থীকে ভোট দেবেন সংসদ সদস্যরা। রাষ্ট্রপতি পদে প্রার্থীর সমর্থক ও প্রস্তাবকও হতে হয় সংসদ সদস্যদের। এরই মধ্যে বিরোধী দল জাতীয় পার্টি জানিয়েছে তারা প্রার্থী দেবে না।

আওয়ামী লীগ সংসদে একক সংখ্যাগরিষ্ঠ থাকায় তাদের মনোনীত প্রার্থীই নির্বাচিত হবেন। তাই মঙ্গলবার আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে দলীয় প্রার্থী চূড়ান্ত করার পাশাপাশি প্রস্তাবক ও সমর্থক কারা হবেন সেটিও চূড়ান্ত করা হবে বলে জানা গেছে।

আরও পড়ুন: ভেজাল ওষুধ তৈরি, সর্বোচ্চ যাবজ্জীবন

আওয়ামী লীগের নীতিকাররা জানান, রাষ্ট্রপতি পদে যেসব নাম নিয়ে গত কিছুদিন ধরে আলোচনা চলছে, সেগুলোর বেশিরভাগই অনুমাননির্ভর। প্রকৃতপক্ষে রাষ্ট্রপতি পদে একজনকে বাছাই করবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সংসদীয় দলের সভায় তার বাছাই করা প্রস্তাব নিয়ে আলোচনা শেষে সেটি চূড়ান্ত করা আনুষ্ঠানিকতা মাত্র।

সান নিউজ/জেএইচ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা