জাতীয়

রাজধানীতে তীব্র যানজট

সান নিউজ ডেস্ক : আজ দুপুর থেকে রাজধানীতে তীব্র যানজট, তেজগাঁও শিল্পাঞ্চল থেকে শুরু হয়ে যানজট গিয়ে ঠেকেছে মালিবাগ, মৌচাক, বেইলি রোড পর্যন্ত। রাস্তায় প্রতি সিগনালে গাড়ি আটকে থাকছে কমপক্ষে আধা ঘণ্টা।

আরও পড়ুন: তুরস্কে ভয়াবহ ভূমিকম্প নিহতের সংখ্যা বেড়ে ৫০০

ডিএমপি’র তেজগাঁও ট্রাফিক বিভাগের তথ্যানুযায়ী, এক ঘণ্টা ধরে যানজট তীব্র হয়েছে সাতরাস্তা মোড়ে। মগবাজার ফ্লাইওভারের উপরেও গাড়ি যেন নড়ছেই না।

খোঁজ নিয়ে জানা যায়, সার্কিট হাউজ রোডে সিটি কর্পোরেশনের রাস্তা কাটার কারণে এ যানজটের সূত্রপাত।

সরেজমিনে দেখা যায়, তেজগাঁও লাভ রোড, সাতরাস্তা, মগবাজার পুরো ফ্লাইওভার, বেইলি রোড, মালিবাগ-মৌচাক সড়কে প্রচণ্ড যানজট। সাতরাস্তার মোড় পার হতে সময় লাগছে অন্তত আধা ঘণ্টা।

আরও পড়ুন:ঢাকায় বেলজিয়ামের রানি

শমসের আলী নামে এক সিএনজি চালক বলেন, দুপুরে সড়ক সাধারণত ফাঁকা থাকে। কিন্তু আজকের চিত্র পুরো উল্টো। যানজটে আটকে আছি আধা ঘণ্টা। পুরো মগবাজার ফ্লাইওভার যেন থমকে আছে।

মোটরসাইকেল আরোহী রিজওয়ান মির্জা বলেন, অনেকটা সময় অপেক্ষার পর মগবাজার ফ্লাইওভারে উঠতে পারলেও সামনে এসে দেখি মালিবাগ যেতে ফ্লাইওভারের উপরে দাঁড়িয়ে আছেন ট্রাফিক পুলিশ সদস্য। তিনি হাত নাড়িয়ে ইশারা করছেন সোজা চলে যেতে। পুরো ফ্লাইওভারে যানবাহন স্থির হয়ে থাকতে দেখা যায়। বাধ্য হয়ে কাকরাইল দিয়ে ঘুরে খিলগাঁও যেতে হচ্ছে।

ট্রাফিক তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) সাহেদ আল মাসুদ গণমাধ্যমকে বলেন, সাতরাস্তা কলাপস করেছে। ফ্লাইওভারে গাড়ি চলাচলের গতি খুবই স্লো। যার চাপ শুধু সাত রাস্তা মোড় নয়, চারদিকে এর প্রভাব পড়েছে। রমনা ও মতিঝিল ট্রাফিককে আমরা অনুরোধ করেছি ক্লিয়ার করার জন্য। সার্কিট হাউজ সড়কে খোঁড়াখুড়ির প্রভাবে আজকের যানজট।

আরও পড়ুন: হিরো আলম নিয়ে মন্তব্য ছিল না

মতিঝিল ট্রাফিক বিভাগের উপ-কমিশনার(ডিসি) মোহাম্মদ মইনুল হাসান গণমাধ্যমকে বলেন, সার্কিট হাউজ সড়ক প্রায় বন্ধ। সেখানে খোঁড়াখুঁড়ি চলছে। যার চাপ পড়েছে আশপাশের সড়কে। ফ্লাইওভারের উপরে ও নিচে যানবাহনের চাপ বেশি। মাঠ পর্যায়ের ট্রাফিক সদস্যরা মোড়ে মোড়ে কাজ করছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা