আন্তর্জাতিক

টেক্সাসকে দুর্যোগ প্রবণ এলাকা ঘোষণা বাইডেনের

আন্তর্জাতিক ডেস্ক : টেক্সাস রাজ্যেকে বর্তমান পরিস্থিতিকে দুর্যোগ প্রবণ এলাকা হিসেবে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই ঘোষণার ফলে প্রদেশটিতে ত্রাণ কার্যক্রম পরিচালনায় অতিরিক্ত অর্থ বরাদ্দ করতে পারবে সরকার।

শনিবার ( ২০ ফেব্রুয়ারি) এ নিয়ে এক বিবৃতি দিয়েছে হোয়াইট হাউজ। এতে বলা হয়েছে, মারাত্মক শীতকালীন ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে স্থানীয় ও প্রাদেশিক পর্যায়ের পুনরুদ্ধার প্রচেষ্টাগুলোতে পরিপূরক ফেডারেল সহায়তার আদেশ দিয়েছেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন। এ খবর দিয়েছে রয়টার্স।

এদিকে, যুক্তরাষ্ট্রজুড়ে চলা প্রবল শৈত্য প্রবাহে এ পর্যন্ত অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে যার মধ্যে ২১ জনই টেক্সাসের বাসিন্দা। সেখানে কয়েকদিন ধরে ৪০ লাখেরও বেশি বাসিন্দা বিদ্যুৎবিহীন ছিলেন। তবে এখন স্বাভাবিক পরিস্থিতি আবার ফিরতে শুরু করেছে। তাপমাত্রাও বাড়তে শুরু করেছে। তবে সেখানকার কোটি মানুষ এখনো বিশুদ্ধ পানি সুবিধার বাইরে রয়েছে।

ফলে সে এলাকাকে দুর্যোগ প্রবণ ঘোষণার জন্য টেক্সাসের অনুরোধে দ্রুত সাড়া দেওয়ার জন্য প্রেসিডেন্ট তার টিমের প্রতি আহ্বান জানান। বাইডেন টেক্সাসের হিউস্টন, অস্টিন ও ডালাসের মতো বড় বড় শহরগুলোর মেয়রদের সঙ্গে যোগাযোগ রেখে চলছেন বলে জানিয়েছে হোয়াইট হাউজ।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন 

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে দায়ের করা...

নিরাপদ অভিবাসনে প্রতারণার ঝুঁকি কমে: জেলা প্রশাসক নুরমহল আশরাফী

নিরাপদ, নিয়মিত ও বিধিসম্মত অভিবাসনের মাধ্যমে বিদেশগামী কর্মীদের প্রতারণার ঝুঁ...

আওয়ামী লীগের ভবিষ্যৎ আদালতের সিদ্ধান্তে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই-আগস্টের আন্দোলন ঘিরে সংঘটিত...

কুষ্টিয়ায় ক্যান্সার সচেতনতামূলক সেমিনার

কুষ্টিয়ার মিরপুরে ক্যান্সার সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রা...

লাখ টাকার ফল-নাস্তা নিয়ে সাবেক ইউএনওকে ঘিরে প্রশ্ন

কুষ্টিয়ার মিরপুর উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলামের বিরু...

দখল-দূষণে বিপন্ন দেশের নদী

বাংলাদেশ নদীমাতৃক দেশ হিসেবে পরিচিত হলেও দেশের অধিকাংশ নদী এখন দখল, দূষণ, নাব...

নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, চাপে মানুষ

নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে দেশের নিম্ন ও সীমিত আয়ের মানু...

নোয়াখালীতে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের সেলিম বাজার ও কালাদুর এলাকায়...

শহীদ আহসান জুলাই যোদ্ধা নন: বিএনপি নেতা

কক্সবাজারের চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকের বক্তব্যকে কেন্দ্র করে জু...

হাসিনা দিল্লিতে, পরিবারের অন্য সদস্যরা কে কোথায়?

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর তাঁর পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা