আন্তর্জাতিক

ভারতে করোনার ভয়ংকর নতুন ধরন শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে করোনা ভাইরাসের নতুন ধরন (স্ট্রেইন) ধরা পড়েছে। এটি অন্য ধরনগুলোর চেয়ে আরও ভয়ংকর। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এমস) এর প্রধান রণদীপ গুলেরিয়ার এ দাবি করেছেন। খবর: আনন্দবাজার।

তিনি বলেন, ‘করোনা ভাইরাসে ভারতীয় ধরন অন্যগুলোর চেয়ে অনেক বেশি ভয়ংকর। শুধু দ্রুত হারে সংক্রমণ ছড়িয়েই পড়ে না, এই ভাইরাস একবার শরীরে ঢুকলে অনেক বিপদ ঘটতে পারে।

’রণদীপ বলেন, ‘এমনকি যারা একবার করোনায় সংক্রমিত হয়েছেন, তাদের শরীরেও নতুন করে বাসা বাঁধতে পারে ভাইরাসের এই নতুন ধরন। শরীরে এ্যান্টিবডির উপস্থিতিও তাকে রুখতে পারে না।’

ভারতের মহারাষ্ট্র রাজ্যে প্রথম করোনার এই নতুন ভারতীয় ধরনের সন্ধান মেলে সম্প্রতি। দেশের সর্বত্র এখন পর্যন্ত মোট ২৪০ জনের শরীরে মরণঘ্যাতি ভাইরাসের এই নতুন ধরন পাওয়া গেছে।

এই মুহূর্তে বিভিন্ন রাজ্যে দৈনিক সংক্রমণ ফের ঊর্ধ্বমুখী হওয়ার পেছনেও করোনার এই নতুন ধরনই দায়ী বলে মনে করছেন মহারাষ্ট্র সরকাররে কভিড টাস্ক ফোর্সের সদস্য শশাঙ্ক জোশী।

মহারাষ্ট্র ছাড়াও কেরালা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং পাঞ্জাবে গত কয়েক দিন ধরে দৈনিক সংক্রমণ বেড়েছে। তাই সতর্কতা মেনে চলা উচিত বলে জানিয়েছেন তিনি।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

সিগারেট না খেয়েও রেহাই নেই!

বাস স্টপে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছেন, কিংবা কোনো ক্যাফেতে বসে চায়ে চুমু...

বদলে গেল ক্রিকেটের নিয়ম

আধুনিক ক্রিকেটের গতি বাড়াতে এবং মাঠের নানা জটিলতা কাটাতে নতুন কিছু নিয়ম নিয়ে...

সাংগঠনিক পদক্ষেপ নয়, কঠোর আইনগত শাস্তি চান জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, রাড্ডা ক্লিন...

স্মরণে অমর সুরসাধক কর্তা

সংগীতের আকাশে এক উজ্জ্বল নক্ষত্রের নাম শচীন দেব বর্মণ, যাঁকে সবাই পরম শ্রদ্ধা...

শি জিনপিংকে তারেক রহমানের শুভেচ্ছা

চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশটির প্রেসি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা