আন্তর্জাতিক

সিরিয়ায় রুশ বিমান হামলায় ২১ জিহাদি নিহত

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার মরুভূমি এলাকায় গত ২৪ ঘণ্টায় রুশ বিমান হামলায় ইসলামিক স্টেট গ্রুপের ২১ জিহাদি নিহত হয়েছে।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, আলেপ্পো, হামা ও রাকা প্রদেশের সীমান্তে আইএস জঙ্গিদের লক্ষ্য করে গত ২৪ ঘণ্টায় রাশিয়ার বিমান বাহিনী অন্তত ১৩০ বার হামলা চালিয়েছে। এতে অন্তত ২১ জঙ্গি নিহত হয়েছে।

ব্রিটেন ভিত্তিক এই সংস্থার খবরে আরো বলা হয়েছে, আইএস জঙ্গিরা শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সরকার ও তার মিত্র বাহিনী লক্ষ্য করে একের পর এক হামলা চালায়। এতে দামেস্কপন্থী ৮ মিলিশিয়া নিহত হয়েছে। এর জের হিসেবে রাশিয়া বিমান হামলা শুরু করে। শনিবারও তা অব্যাহত রয়েছে।

সাম্প্রতিক মাসগুলোতে আরবিতে বাদিয়া হিসেবে পরিচিত সিরিয়ার বিশাল মরুভূমি অঞ্চলে জিহাদি ও রুশ সমর্থিত সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ বেড়ে গেছে।

এসব সংঘর্ষে ১৩শ’রও বেশি সরকারি সৈন্য নিহত হয়। এছাড়া ১৪৫ জন ইরানপন্থী মিলিশিয়া ও ৭৫০ জনেরও বেশি আইএস জিহাদি প্রাণ হারিয়েছে।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৫ ডিগ্রিতে, বাড়ছে শীতের আমেজ

দেশের ​উত্তর সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে জেঁকে বসতে...

১৮ স্কুলের অংশগ্রহণে গ্লেনরিচ আন্তঃস্কুল ফুটবল সমাপ্ত

রাজধানীর ১৮টি স্কুলের অংশগ্রহণে সম্প্রতি গ্লেনরিচ...

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শ্রীমঙ্গলে বিএনপি'র শোভাযাত্রা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মৌলভীবাজারের শ্র...

‘আপনি দৌলতখানে অতিথি, আমরা কিন্তু আসবো’ ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি

ভোলার দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখর...

ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি প্রটোকল

জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১...

শ্রমিক বেশে পতিত শক্তি সক্রিয় হওয়ার চেষ্টা করছে: জিএমপি কমিশনার

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার মোঃ...

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩

রাজশাহীর মোহনপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা