আন্তর্জাতিক

রাজপরিবারের দায়িত্ব ছাড়লেন হ্যারি-মেগান

নিজস্ব প্রতিবেদক: ব্রিটিশ রাজপরিবারের সব ধরনের দায়িত্ব থেকে সরে গেলেন প্রিন্স হ্যারি ও তার মার্কিন স্ত্রী মেগান মার্কেল। খবর- এএফপি।

বাকিংহাম প্যালেস এক বিবৃতিতে শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) জানিয়েছে, হ্যারি-মেগানের দায়িত্ব ছেড়ে দেয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর রানি দ্বিতীয় এলিজাবেথ ডিউক অব সাসেক্স ও ডাচেস অব সাসেক্সকে তাদের রাজকীয় উপাধি এবং বিভিন্ন সুযোগ-সুবিধা ত্যাগ করার নির্দেশ দিয়েছেন।

রাজপরিবারে হ্যারি-মেগান দম্পতির দায়িত্ব ও প্রাপ্ত সুযোগ-সুবিধা ওই পরিবারের অন্য সদস্যদের মধ্যে বণ্টন করে দেওয়া হবে বলে জানা গেছে।

এক বছর আগে হ্যারি ও মেগান রাজকীয় কাজ ছাড়ার ঘোষণা দিয়েছিলেন। রাজপরিবারের কারও সঙ্গে কোনো আলোচনা না করে তাদের নেওয়া ওই সিদ্ধান্তে ঝাঁকুনি খেয়েছিল রাজপরিবার। একই সঙ্গে এ সিদ্ধান্তে বিস্মিত হয়েছিলেন সবাই। এই দম্পতি জানিয়েছেন, তারা স্বাবলম্বী হয়ে বেঁচে থাকতে চান।

বাকিংহাম প্যালেস ওই বিবৃতিতে বলেছে, হ্যারি ও মেগানের ওই সিদ্ধান্ত দুঃখজনক হলেও তারা রাজপরিবারের অত্যন্ত প্রিয় সদস্য হিসেবেই থাকবেন।

গত বছর জানুয়ারি মাসে রাজকীয় দায়িত্ব ছাড়ার ঘোষণার পর হ্যারি ও মেগানকে নিয়ে সারাবিশ্বে বেশ আলোচনা হয়। হ্যারির সঙ্গে তার ভাই প্রিন্স উইলিয়ামের সম্পর্কে ফাটল ধরেছে বলেও কথা ওঠে। এ ছাড়া নানা কঠোর বিধিনিষেধের কারণে সাবেক হলিউড অভিনেত্রী মেগান রাজপরিবারে অস্বস্তিতে রয়েছেন বলেও বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর আসে।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা