আন্তর্জাতিক

মিয়ানমারে বিক্ষোভকারীদের হতে পারে ২০ বছর জেল

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমার সেনাবাহিনী গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের সতর্ক করে বলছে তাদের কাজে বাধা দিলে ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। সোমবার (১৫ ফেব্রুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানা গেছে।

সেনাবাহিনীর তরফ থেকে আরোও বলা হয়েছে, দীর্ঘসময় কারাদণ্ড সেইসঙ্গে অর্থদণ্ড প্রয়োগ করা হতে পারে যদি সেনাবাহিনী লক্ষ্য করে তাদেরকে ঘৃণিত এবং অবজ্ঞা করার জন্য প্ররোচিত করা হচ্ছে।

১ ফেব্রুয়ারির সামরিক অভ্যুত্থানের দুই সপ্তাহ পর মিয়ানমারের কয়েকটি শহরে সাঁজোয় যান নামানোর কয়েক ঘণ্টার মধ্যেই আইন সংস্কারের এ ঘোষণা আসে বলে জানিয়েছে বিবিসি।

সোমবার সামরিক বাহিনীর একটি ওয়েবসাইটে পোস্ট করা বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা বাহিনীকে তাদের দায়িত্বপালনে বাধা দেওয়া লোকজনের সাত বছরের কারাদণ্ড হতে পারে, এর পাশাপাশি যারা শঙ্কা বা অস্থিরতা উস্কে দিয়েছেন বলে দেখা যাবে তাদের তিন বছরের কারাদণ্ড হতে পারে।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা